বিশ্বের বিভিন্ন শহরের মতো মেগাসিটি ঢাকাও বায়ুদূষণের কবলে পড়েছে। বুধবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, দূষিত শহরের তালিকায় আজ ঢাকার অবস্থান ২৬। এদিন ঢাকার বায়ুমান স্কোর রেকর্ড করা হয়েছে ৭৫, যা বায়ুমান সূচকে ‘মাঝারি বা সহনীয়’ পর্যায় নির্দেশ করে।
তালিকায় বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর শহর হিসেবে আজ শীর্ষে রয়েছে কঙ্গোর রাজধানী কিনশাসা। শহরটির বায়ুমান সূচকে স্কোর ১৮৭, অর্থাৎ এখানকার বাতাস ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ের অন্তর্ভুক্ত। একই সময়ে ১৫৪ স্কোর নিয়ে তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে ভিয়েতনামের হ্যানয়। এছাড়া ১৩৪ স্কোর নিয়ে সৌদি আরবের রিয়াদ শহর রয়েছে তৃতীয় অবস্থানে। চতুর্থ স্থানে থাকা ইসরায়েলের জেরুজালেমের বায়ুমান স্কোর ১১৮ এবং পঞ্চম স্থানে থাকা ইজিপ্টের কায়রোর স্কোর ১১৫। তালিকার ষষ্ঠ অবস্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের ওরেগন রাজ্যের বৃহত্তম ও জনবহুল শহর পোর্টল্যান্ড, যার স্কোর ১১৪।
বৈশ্বিক মানদণ্ড অনুযায়ী, বায়ুমান স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে তা ‘ভালো’ হিসেবে গণ্য হয়। স্কোর ৫১ থেকে ১০০ হলে ‘মাঝারি বা সহনীয়’ ধরা হয়। ১০১ থেকে ১৫০ স্কোর হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’, ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ পর্যন্ত ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে বিবেচিত হয়।
Leave a Reply