পাবনার ঈশ্বরদী সরকারি কলেজের রসায়ন বিভাগের অনার্স চতুর্থ বর্ষের (সম্মান সমাপনী) ব্যাচের শিক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ জুলাই) বিকেলে ঈশ্বরদী সরকারি কলেজের রসায়ন বিভাগের শিক্ষার্থীদের আয়োজনে কলেজ মিলনায়তনে এই বিদায় অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আমজাদ হোসেন। রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মো. ওহিদুর ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনে বিশেষ অতিথি ছিলেন দর্শন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মো. নজরুল ইসলাম।
পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রসায়ন বিভাগের নিউ চতুর্থ বর্ষের শিক্ষার্থী ও সাংবাদিক আলমাস আলীর কন্যা আসমা-উল-হুসনা আরসি এবং একই বর্ষের শিক্ষার্থী আবিদা সুলতানা তনু। অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন মো. নাহিম হোসেন ও মো. রাসেল রানা। এছাড়া আয়োজকদের পক্ষে বক্তব্য রাখেন তৃতীয় বর্ষের শিক্ষার্থী আসলাম আলী।
বিভাগের প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও নিউ চতুর্থ বর্ষের প্রায় ৪ শতাধিক শিক্ষার্থীর সম্মিলিত আয়োজনে বিভাগের ৪০ জন শিক্ষার্থীকে ফুল, ম্যাগাজিন ও ক্রেস্ট প্রদান করে বিদায় জানানো হয়। সবশেষে কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
Leave a Reply