ঢাকা ১১:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহের শুভ উদ্বোধন নওগাঁয় জামায়াতের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত কচাকাটা উপজেলা করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত ভূরুঙ্গামারীতে শ্রমিক দলের নবনির্বাচিত নেতৃত্বকে শুভেচ্ছা জানিয়ে শোভাযাত্রা, খাবার বিতরণ আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ায় ছাত্রদল নেতা এস এম নয়ন পদ হারালেন শাহরুখের পরিবারের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন ব্রাজিলিয়ান অভিনেত্রী লারিসা কতটা সত্য: ইউক্রেনের এক হামলাতেই রাশিয়ার পাঁচটি যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত, কিয়েভের এই এক ফলাফলের গেজেট–জটে আটকে পরের বিসিএসের চূড়ান্ত ফল, চাকরিপ্রার্থীরা অপেক্ষায় শক্তিশালী পাসপোর্টের তালিকায় ৯ ধাপ উন্নতি বাংলাদেশের গাজীপুরে মহাসড়ক অবরোধের চেষ্টা, সাউন্ড গ্রেনেড ছুড়ে ছত্রভঙ্গ পুলিশ

কিশোরগঞ্জ বিদ্যুতের লাইন মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যু

নীলফামারী থেকে তপন দাস
  • আপডেট সময় : ১০:২৬:২২ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬ ৪২০৫৬ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জ বিদ্যুতের লাইন মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যু।

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কিশোরগঞ্জ বিদ্যুতের লাইন মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যু

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় পল্লী বিদ্যুতের লাইন মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (৫ জুলাই) সকাল ১১ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের পাকারমাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

নিহতরা হলেন, নীলফামারী সদর উপজেলার কালিতলা এলাকার দারিকা চন্দ্র রায়ের ছেলে জয়ন্ত রায় (২৬) এবং একই উপজেলার সুঠিপাড়া এলাকার মেহের উদ্দিনের ছেলে মুমিন (৫০)।

পড়ুন>>রুহিয়ায় পঞ্চগড় এক্সপ্রেসের ধাক্কায় বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কিশোরগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের পাকারমাথা এলাকায় পল্লী বিদ্যুতের একটি লাইনের মেরামতকাজ চলছিল।

এ সময় বিদ্যুৎ সংযোগ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন না করেই দুই শ্রমিক খুঁটিতে উঠে কাজ শুরু করে। কাজ চলাকালীন হঠাৎ তারা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন দ্রুত তাদের উদ্ধার করে কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

পড়ুন>> মিটার বন্ধ থাকা সত্ত্বেও মাসে মাসে বিদ্যুৎ বিল: নাগেশ্বরীতে গ্রাহকদের অভিযোগ

স্থানীয়দের দাবি, বিদ্যুৎ সংযোগ বন্ধ রেখে এবং প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করে কাজ পরিচালনা করা হলে এমন দুর্ঘটনা এড়ানো সম্ভব হতো। ঘটনাটি ঘিরে এলাকায় নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

আরও পড়ুন>> শখের বসে পালন হচ্ছ‍ে বিষাক্ত ট্যারান্টুলা, স্নেকসহ আফ্রিকান ব্যাঙ

কিশোরগঞ্জ পল্লী বিদ্যুতায়ন অফিসের এ জিএম রুম্মন ইসলাম বলেন, ওই এলাকায় বিদ্যুতের নতুন ৩৩ কেবি লাইন নির্মানের জন্য পোল (খুঁটি) স্থাপনের কাজ করছিল। নিহত শ্রমিকরা লাইন সাটডাউন না নিয়ে খুঁটি স্থাপনের সময় এই দূর্ঘটনা ঘটে।

কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে গেছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে।”

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কিশোরগঞ্জ বিদ্যুতের লাইন মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যু

আপডেট সময় : ১০:২৬:২২ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬