admin
২২ জুলাই ২০২৬, ৭:২৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সম্মিলিত ইসলামী ব্যাংকের কার্যক্রম শুরু: পাঁচ ব্যাংক থেকে সরছে প্রশাসক

 

সম্মিলিত ইসলামী ব্যাংকের কার্যক্রম শুরু: পাঁচ ব্যাংক থেকে সরছে প্রশাসক

পাঁচটি শরিয়াহভিত্তিক ব্যাংক একীভূত করে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ বাণিজ্যিক কার্যক্রম শুরুর প্রস্তুতির অংশ হিসেবে সংশ্লিষ্ট ব্যাংকগুলো থেকে পর্যায়ক্রমে প্রশাসক প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। সোমবার (২০ জুলাই) বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমানের সঙ্গে সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের বৈঠকে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত অনুষ্ঠিত এই বৈঠকে একীভূতকরণ-পরবর্তী কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এর আগের দিন রোববার গভর্নর পাঁচ ব্যাংকের প্রশাসকদের সঙ্গেও পৃথক বৈঠক করেন।

 

বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিকী জানান, পর্যায়ক্রমে একীভূত হওয়া সব ব্যাংক থেকেই প্রশাসক প্রত্যাহার করা হবে। যে ব্যাংক থেকে প্রশাসক প্রত্যাহার করা হবে, সেই ব্যাংকের পূর্ণাঙ্গ নিয়ন্ত্রণ সম্মিলিত ইসলামী ব্যাংকের কাছে হস্তান্তর করা হবে। তিনি আরও জানান, প্রশাসক প্রত্যাহারের আগে সংশ্লিষ্ট ব্যাংকের আর্থিক অবস্থা, পরিচালনাগত দায়, পুনর্গঠন কার্যক্রম এবং সামগ্রিক প্রস্তুতি পর্যালোচনা করা হবে।

পড়ুন>>২২ জুলাই ২০২৬: সারা দেশের নামাজের সময়সূচি

 

আর্থিক সংকটে পড়া এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংককে একীভূত করে অন্তর্বর্তী সরকারের সময় সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করা হয়। বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, ৩৫ হাজার কোটি টাকা অনুমোদিত মূলধন নিয়ে যাত্রা শুরু করা সম্মিলিত ইসলামী ব্যাংকে সরকার ইতোমধ্যে ২০ হাজার কোটি টাকা মূলধন সহায়তা দিয়েছে। ২০২৫ সালের ১ ডিসেম্বর ব্যাংকটির নামে চূড়ান্ত লাইসেন্স দেয় কেন্দ্রীয় ব্যাংক। এছাড়া চলতি বছরের ১৬ জুলাই ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মো. আবেদুর রহমান সিকদার। কেন্দ্রীয় ব্যাংকের এই পদক্ষেপকে সম্মিলিত ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ কার্যক্রম শুরুর পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পিরোজপুরে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি: হাসপাতালে চিকিৎসাধীন ৯৩ রোগী

পাবনায় আব্দুল বারেক মৃত্যুর ঘটনা মামলার পলাতক দম্পতি আটক

বাব এল-মান্দেব প্রণালির নিয়ন্ত্রণ নিল হুতিরা, ট্রাম্পের কাছে সৌদির অনুরোধ প্রত্যাখ্যান

দেশের টেকসই উন্নয়নের জন্য সৎ ও যোগ্য নেতৃত্ব প্রয়োজন: তথ্যমন্ত্রী

আজ ছোট পর্দায় থাকছে ইংল্যান্ড-পাকিস্তান টেস্টের সঙ্গে ইউরোপিয়ান ফুটবলের উত্তাপ

তাহিরপুর ঘাগটিয়া ঈদগাহ ও খেলার মাঠ নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

টকশোতে মিথ্যার জবাব দিতে তথ্য-উপাত্ত নিয়ে প্রস্তুতির পরামর্শ প্রধানমন্ত্রীর

রামপালে ডেঙ্গুর চাপ বাড়ছে জনবল সংকটে চিকিৎসাসেবা ব্যাহত

বিরলের আবু বক্কর সিদ্দিক বিকেএসপিতে প্রশিক্ষণের জন্য উত্তীর্ণ

ময়মনসিংহে ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে দুই যাত্রী নিহত

১০

সরাইলে মাছ শিকার প্রতিযোগিতায় দুই কাতলা ধরে ২ লাখ ৩০ হাজার টাকা জিতলেন হান্নান

১১

বরিশালে সমকাল অফিসের ভেতরে সাবেক ব্যুরো প্রধানের রহস্যজনক মৃত্যু

১২

সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া

১৩

নতুন মিউজিক ভিডিওতে নতুন রূপে হাজির মডেল দেবজ্যোতি

১৪

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা-মহানন্দার পানি বৃদ্ধি: পানিবন্দী আড়াই হাজার পরিবার

১৫

ভারতের সঙ্গে করা ১০১টি চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

১৬

নওগাঁয় সংবাদ সম্মেলন: প্রতিপক্ষের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন এক পরিবার

১৭

জুলাই সনদের সব প্রতিশ্রুতি বাস্তবায়নে সংবিধান সংশোধনের পথে সরকার: চিফ হুইপ

১৮

শুধুমাত্র রাষ্ট্রীয় ক্ষমতা অর্জনই লক্ষ্য নয়, আখিরাতের সফলতার জন্যও কাজ করতে হবে: এটিএম আজহার

১৯

গুলশানে নিষিদ্ধ সংগঠনের মিছিল ও ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ২

২০
error: Content is protected !!