চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘোরিয়া-বাদুড়তলা এলাকায় বিদ্যুৎস্পর্শে মা-মেয়েসহ তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সদর উপজেলার বারোঘরিয়া ইউনিয়নের বাদুড় তলা গ্রামের ভিখু মন্ডলের স্ত্রী হাসিনা বেগম, তার ভাতিজি আশা খাতুন এবং আশা খাতুনের শিশুকন্যা মিম আক্তার।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরামুল হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হারুনুর রশিদ ও ভুক্তভোগী পরিবারের বরাত দিয়ে ওসি জানান, আশা খাতুন বৃষ্টিতে ভেজা একটি লোহার মই নিয়ে ছাদে ওঠার চেষ্টা করছিলেন। এ সময় মইটি বৈদ্যুতিক তারের সংস্পর্শে এলে আশা খাতুন বিদ্যুতায়িত হন। তাকে বাঁচাতে গিয়ে হাসিনা বেগম ও শিশু মিমও বিদ্যুৎস্পর্শের শিকার হন এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত তিনজনের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ওসি ইকরামুল হোসাইন।
Leave a Reply