দীর্ঘ ইউরোপ সফরের অংশ হিসেবে এবার স্পেনে পৌঁছেছেন জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। এর আগে তিনি মিশর, লন্ডন, প্যারিস ও নেদারল্যান্ডস ভ্রমণের কিছু মুহূর্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন। সেই ধারাবাহিকতায় এবার তার দীর্ঘ ইউরোপ সফরের সর্বশেষ গন্তব্য হিসেবে উঠে এসেছে স্পেনের নাম।
দেশটির বিশ্বকাপ জয়ের পর ফারিণ নিজের ফেসবুক পেজে কিছু ছবি প্রকাশ করেছেন। ছবিগুলোতে তাকে সম্পূর্ণ স্বাভাবিক ও রূপটানহীন লুকে দেখা গেছে। প্রতিটি ছবিতে তিনি একাই ক্যামেরাবন্দি হয়েছেন, তবে ছবিগুলো কে তুলে দিয়েছেন সে বিষয়ে কোনো তথ্য জানাননি এই অভিনেত্রী।
অভিনয়ের পাশাপাশি ভ্রমণপ্রেমী হিসেবেও পরিচিত ফারিণ। তিনি প্রায়ই তার ব্যস্ত শিডিউলের ফাঁকে দেশ-বিদেশের নানা প্রান্ত থেকে ছবি শেয়ার করেন, যা সবসময়ই তার ভক্তদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে।
কাজের ক্ষেত্রে গত বছর শরীফুল রাজের বিপরীতে ‘ইনসাফ’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে বাণিজ্যিক ধারার সিনেমায় অভিষেক হয় ফারিণের। এছাড়া চলতি বছরের রোজার ঈদে মুক্তি পাওয়া শাকিব খানের ‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’ সিনেমায়ও তাকে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গেছে।
Leave a Reply