প্রবাসী ভোটার নিবন্ধন প্রক্রিয়া সহজ করার উদ্যোগ ইসির
  1. admin@sristy.net : admin :
প্রবাসী ভোটার নিবন্ধন প্রক্রিয়া সহজ করার উদ্যোগ ইসির
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামের দুই হাজার মসজিদে একযোগে পরিচ্ছন্নতা অভিযান যা জানা গেল: রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিতে জাপানকে ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর উপজেলাভিত্তিক হবে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি সচিব মার্কিন জ্বালানি কোম্পানির ওপর হামলার হুঁশিয়ারি দিলেন ইরানের পার্লামেন্ট স্পিকার রোহিঙ্গা প্রত্যাবাসনে সব ধরনের সহায়তায় প্রস্তুত বাংলাদেশ: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি অভিনয়ের প্রয়োজনে বোটক্স এড়িয়ে চলছেন অস্কারজয়ী জেনিফার লরেন্স ২০২৬ সালের সমৃদ্ধি সূচকে বিশ্বসেরা কাতারের অভাবনীয় সাফল্য খুলনায় সন্ত্রাসী আরমান বাহিনীর প্রধান গ্রেপ্তার, উদ্ধার অস্ত্র ও গুলি দেশে ফিরলে বিমানবন্দরেই জীবনের ঝুঁকি রয়েছে: শেখ হাসিনা

প্রবাসী ভোটার নিবন্ধন প্রক্রিয়া সহজ করার উদ্যোগ ইসির

সৃষ্টি ডেস্ক :
  • প্রকাশিত : বুধবার, ২২ জুলাই, ২০২৬

প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন প্রক্রিয়া সহজ করার লক্ষ্যে নতুন উদ্যোগ গ্রহণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। বর্তমানে আবেদন, বায়োমেট্রিক প্রদান এবং তদন্তের মতো দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে প্রবাসীদের নিবন্ধন সম্পন্ন করতে হয়। তবে নতুন ব্যবস্থায় প্রবাসীরা তাদের বায়োমেট্রিক তথ্য সরাসরি আপলোড করতে পারবেন।

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত এক ব্রিফিংয়ে ইসি সচিব আখতার আহমেদ জানান, এতদিন নিবন্ধনের প্রক্রিয়াটি ছিল দুই ধাপের। প্রবাসীরা ফর্ম জমা ও বায়োমেট্রিক দেওয়ার পর তা তদন্তের জন্য আসত এবং তদন্ত শেষ হওয়ার পর আপলোড করা হতো। এখন থেকে বায়োমেট্রিক সরাসরি আপলোড করা যাবে এবং নির্বাচন কমিশন তদন্তের মাধ্যমে তথ্যের যথার্থতা নিশ্চিত হলে সেখান থেকেই অনুমোদন দিয়ে দেবে। এতে নিবন্ধনের একটি ধাপ কমে আসবে।

ইসি সচিব আরও জানান, ভোটার এলাকা পরিবর্তনের বা মাইগ্রেশনের আবেদন এখন থেকে সম্পূর্ণ অনলাইনে গ্রহণ করা হবে এবং এই সেবার জন্য নির্ধারিত সংশোধন ফি প্রযোজ্য হবে।

জন্মতারিখ সংশোধনের বিষয়ে তিনি বলেন, বর্তমানে এনআইডিতে জন্মতারিখ সংশোধনের কাজটি কেন্দ্রীয়ভাবে করা হয়। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী, যাদের জেএসসি, এসএসসি বা অন্যান্য পাবলিক পরীক্ষার সনদে জন্মতারিখ উল্লেখ রয়েছে, তাদের ক্ষেত্রে স্থানীয় পর্যায়ের কর্মকর্তারা সংশোধনের ক্ষমতা পাবেন।

এছাড়া এনআইডির ডাটা কালেকশনের বিষয়ে ইসি সচিব বলেন, বর্তমানে ১৬ বছর ও তদুর্ধ্ব বয়সীদের তথ্য সংগ্রহ করা হয় এবং ১৮ বছর পূর্ণ হলে তারা স্বয়ংক্রিয়ভাবে ভোটার তালিকায় যুক্ত হন। এর চেয়ে কম বয়সের শিক্ষার্থীদের তথ্য সংগ্রহের বিষয়টি নিয়ে পর্যালোচনা চলছে। এসএসসি, অষ্টম শ্রেণি নাকি প্রাথমিক পর্যায় থেকে এই তথ্য সংগ্রহ করা হবে, তা তুলনামূলক বিশ্লেষণের মাধ্যমে চূড়ান্ত করা হবে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!