ঢাকা ১২:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

তনু হত্যা মামলা: আরও দুই সেনাসদস্যের ডিএনএ সংগ্রহের নির্দেশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৫৫:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬ ৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় নতুন করে আরও দুই সাবেক সেনাসদস্যের ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (২১ জুলাই) মামলার তদন্ত কর্মকর্তা ও ঢাকা পিবিআইয়ের পরিদর্শক মো. তারিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

আদালতের নির্দেশে ডিএনএ নমুনা সংগ্রহের তালিকায় থাকা দুই সাবেক সেনাসদস্য হলেন সিরাজগঞ্জের মেঘাই গ্রামের সোলায়মান হোসেনের ছেলে জাহিদুল ইসলাম এবং কুমিল্লার রাজাপাড়া লক্ষীনগর গ্রামের এম এ হান্নানের ছেলে ফয়সাল আহমেদ রাব্বী। তদন্ত কর্মকর্তা জানিয়েছেন, গত ১৭ জুলাই কুমিল্লার জ্যেষ্ঠ বিচারিক হাকিম ১ নম্বর আমলি আদালতের বিচারক মুমিনুল হক পিবিআইয়ের আবেদনের প্রেক্ষিতে এই ডিএনএ সংগ্রহের অনুমতি দেন।

এর আগে এই আলোচিত হত্যা মামলায় প্রধান সন্দেহভাজন হিসেবে অবসরপ্রাপ্ত সার্জেন্ট জাহিদুজ্জামান, ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমান এবং সৈনিক শাহিনুল আলমের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছিল। বর্তমানে এই মামলায় হাফিজুর রহমান একমাত্র গ্রেপ্তারকৃত আসামি হিসেবে রয়েছেন।

এদিকে, মামলার প্রধান দুই সন্দেহভাজন অবসরপ্রাপ্ত সার্জেন্ট জাহিদুজ্জামান ও সাবেক সেনাসদস্য শাহিন আলমের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির নির্দেশ দিয়েছেন আদালত। জানা গেছে, শাহিন আলম বর্তমানে কুয়েতে অবস্থান করছেন, তবে জাহিদুজ্জামানের বর্তমান অবস্থান সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

২০১৬ সালের ২০ মার্চ সন্ধ্যায় কুমিল্লা সেনানিবাসের ভেতরে টিউশনি করতে গিয়ে নিখোঁজ হন সোহাগী জাহান তনু। ওই দিন রাতেই সেনানিবাসের পাওয়ার হাউসের কাছের একটি ঝোপ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

তনু হত্যা মামলা: আরও দুই সেনাসদস্যের ডিএনএ সংগ্রহের নির্দেশ

আপডেট সময় : ০৭:৫৫:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬