ভূরুঙ্গামারীতে অসহায়দের মাঝ চেক বিতরণ করলেন এমপি আনোয়ারুল
- আপডেট সময় : ০২:৫৯:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬ ৪৪৭২৫ বার পড়া হয়েছে
ভূরুঙ্গামারীতে অসহায়দের মাঝ চেক বিতরণ করলেন এমপি আনোয়ারুল
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে গরিব, দুস্থ ও অসহায়দের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। রবিবার (১৯ জুলাই ) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই আর্থিক সহায়তার চেক সুবিধাভোগীদের মাঝে বিতরণ করা হয়।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা শামছুজ্জামান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম।
পড়ুন>> ইজারা নিয়েও ঘাটের সম্পূর্ণ দখল না পাওয়ার অভিযোগ ইজারাদারের
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজ কল্যান মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ সমাজ কল্যান পরিষদের সহায়তায় উপজেলার ৩০ জন গরিব, দুস্থ ও অসহায় ব্যক্তিকে ১০ হাজার টাকা করে মোট ৩ লক্ষ টাকার আর্থিক সহযোগিতা প্রদান করা হয়।
এসময় বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার আমীর আজিজুর রহমান সরকার, জামায়াতের উপজেলা শাখার আমীর আনোয়ার হোসেন, উপজেলা শাখার সেক্রেটারি ফেরদৌস হোসেন, উপজেলা যুব বিভাগের সভাপতি আবু হেনা মাসুমসহ স্থানীয় সুধিজন উপস্থিত ছিলেন।
পড়ুন>>ইজারা নিয়েও ঘাটের সম্পূর্ণ দখল না পাওয়ার অভিযোগ ইজারাদারের
এসময় প্রধান অতিথি সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম বলেন, এই টাকা আমার না। সরকারের টাকা আপনাদের কাছে একজন খাদেম হিসেবে পৌছে দিচ্ছি মাত্র।
তিনি আরও বলেন, সরকারি সহায়তা যেন প্রকৃত উপকারভোগীর হাতে পৌঁছায়, সে জন্য নগদ অর্থের পরিবর্তে ব্যাংক হিসাবের মাধ্যমে অনুদান দেওয়া হচ্ছে। এতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত হওয়ার পাশাপাশি দরিদ্র মানুষের চিকিৎসা, শিক্ষা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত হবে বলে আশা করেন তিনি।

























