কুড়িগ্রামের ভুরুঙ্গামারী-কুড়িগ্রাম টু রংপুর রুটে বাস সার্ভিস চালুর দাবীতে নাগেশ্বরীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। (০৬-০৬-২০২৬ইং) সকাল ১০টায় উত্তর ধরলা ভলান্টিয়ার এসোসিয়েশন এর উদ্দ্যোগে নাগেশ্বরীই বাসষ্টান্ডে এ মানববন্ধন কর্মসুচি পালিত হয়।
এ সময় বক্তব্য রাখেন নাগেশ্বরী উপজেলা বিএনপির আহবায়ক ও সহকারী অধ্যাপক গোলাম রসুল রাজা, রশিদ মন্ডল ফাউন্ডেশনের চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, উত্তর ধরলা ভলান্টিয়ার এসোসিয়েশন এর আহবায়ক এম এ রশিদ আলী, জাকারিয়া ইসলাম,কহিনুর বেগমসহ প্রমুখ।
ভুরুঙ্গামারী-কুড়িগ্রাম রুটে বাস সার্ভিস চালু হলেও হঠাৎ করে বাস সার্ভিস বন্ধ করা হয়। এরই প্রতিবাদে এ মানববন্ধন কর্মসুচি অনুষ্ঠিত হয়। এর আগে গত ৩১ মে একই দাবীতে কুড়িগ্রাম জেলা বাস মিনিবাস কোচ ও মাইত্রেুাবাস মালিক সমিতি কুড়িগ্রাম জেলা প্রশাসক বরাবর লিখিত দাবী করেছেন।
Leave a Reply