পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি বিরোধী লড়াইয়ে রাজনৈতিক অহংকার ঝেড়ে ফেলে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার কলকাতার বিড়লা প্ল্যানেটারিয়ামের সামনে আয়োজিত তৃণমূলের কালিঘাটপন্থি শিবিরের বার্ষিক ‘শহীদ দিবস’ সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি এই আহ্বান জানান। মমতা বলেন, বিজেপিকে মোকাবিলা করতে ইন্ডিয়া জোটের ব্যানারে সবাইকে একযোগে কাজ করতে হবে। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, বিজেপি বিরোধী লড়াই ব্যক্তিগত বা রাজনৈতিক অহংকারের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ।
সমাবেশে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, প্রয়োজনে তিনি ককরোচ জনতা পার্টির আন্দোলনেও যোগ দিতে প্রস্তুত। তিনি বলেন, আমার কোনো অহংকার নেই এবং আমি অন্যদেরও অনুরোধ করব পুরোনো মতপার্থক্য ভুলে একসঙ্গে লড়াই চালিয়ে যেতে।
দলত্যাগীদের বিষয়ে মমতা কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন। তিনি স্পষ্ট করে দিয়েছেন যে, বিশ্বাসঘাতকদের আর কোনোভাবেই দলে ফিরিয়ে নেওয়া হবে না। বিদ্রোহীদের চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তৃণমূল প্রধান বলেন, যারা বিজেপির প্রক্সি হিসেবে কাজ করছেন, তাদের বিজেপির পাশবালিশ হয়ে থাকার কোনো প্রয়োজন নেই। তিনি বিদ্রোহীদের সরাসরি বিজেপিতে যোগ দিয়ে নির্বাচনে লড়ার পরামর্শ দিয়েছেন।
Leave a Reply