ঢাকা ০৮:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্তরাজ্যে কাতারি আমিরের নামে ইনোভেশন সেন্টারের যাত্রা শুরু কলকাতার রেস্তোরাঁ ও বাজার থেকে উধাও গরুর মাংস দৌলতপুরে বানভাসী মানুষের মাঝে ত্রাণ বিতরণ পাবনায় অটোভ্যান চালক নিখোঁজ ও উদ্ধারকাণ্ডের রহস্য উদ্ঘাটন কাউনিয়ায় মাদক সেবন করে মাতলামী: দুই যুবকের কারাদণ্ড  বেক্সিমকো ফার্মার পর্ষদ থেকে পদত্যাগ করছেন সালমান এফ রহমান সম্পর্ক উন্নয়নে শেখ হাসিনাসহ অভিযুক্তদের ফেরত চায় সরকার প্রয়োজনভিত্তিক উপবৃত্তি চালুর ইঙ্গিত প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর নওগাঁয় মিথ্যা সংবাদের প্রতিবাদে অটোরিকশা-ভ্যান মালিক সমিতির সংবাদ সম্মেলন গভীর রাতে বাড়িতে ঢুকে মারধর ও ভয় দেখিয়ে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ

প্রশ্নফাঁসবিরোধী শিক্ষার্থীদের পাশে বলিউড সুপারস্টার সালমান খান

সৃষ্টি আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৭:৪২:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রশ্নফাঁসবিরোধী শিক্ষার্থীদের পাশে বলিউড সুপারস্টার সালমান খান

ভারতে চলমান প্রশ্নফাঁসবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়েছেন বলিউড সুপারস্টার সালমান খান। বুধবার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে স্কুলজীবনের একটি পুরনো ছবি শেয়ার করে তিনি শিক্ষার্থীদের সাহস ও সচেতনতার ভূয়সী প্রশংসা করেন। সালমান খান আশা প্রকাশ করেন যে, এই প্রজন্মের শিক্ষার্থীদের শিক্ষার প্রতি আগ্রহ ও অঙ্গীকার একদিন ভারতকে গর্বিত করবে।

আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, প্রশ্নফাঁসের মতো বিষয়টি শিক্ষার্থী এবং শিক্ষা ব্যবস্থার মধ্যেই সীমাবদ্ধ রাখা উচিত। তিনি স্পষ্ট করেন যে, এই আন্দোলনের পূর্ণ কৃতিত্ব শুধু শিক্ষার্থীদেরই প্রাপ্য এবং এটিকে কোনোভাবেই রাজনৈতিকভাবে ‘হাইজ্যাক’ করা বা ব্যবহার করা উচিত নয়।

সালমান খান বলেন, আমি বিশ্বাস করি সরকার শিক্ষার্থীদের এই আন্দোলনের প্রতি সমর্থন জানাবে এবং শিক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করে তুলবে। এতে সবারই মঙ্গল হবে বলে তিনি মন্তব্য করেন।

পড়ুন>> এলএনজি টার্মিনালে আগুন: শিল্প ও সিএনজি খাতে তীব্র গ্যাস সংকট

শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, এই আন্দোলন যেন শান্তিপূর্ণভাবেই পরিচালিত হয়। সালমান খান আরও বলেন, দেশে শিক্ষাকে এমন একটি ইতিবাচক সংস্কৃতি বা ট্রেন্ডে পরিণত করা প্রয়োজন, যাতে ভবিষ্যতে বিদেশ থেকেও শিক্ষার্থীরা ভারতে পড়তে আসতে আগ্রহী হয়। যারা শিক্ষিত হতে চায়, তিনি তাদের সবার মঙ্গলের জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেন।

উল্লেখ্য যে, ভারতের রাজধানীতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতৃত্বে চলমান এই প্রশ্নফাঁসবিরোধী আন্দোলনের প্রতি এর আগেও বলিউডের অনেক তারকা সমর্থন জানিয়েছেন। তাদের মধ্যে নাসিরুদ্দিন শাহ, রত্না পাঠক শাহ, জিনাত আমান, অভয় দেওল, ওমি বৈদ্য, সোনাক্ষী সিনহা ও রিতেশ দেশমুখ অন্যতম। তারাও দেশজুড়ে শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছিলেন।

প্রকাশ : ২৩ জুলাই ২০২৬, ০১: ৫৯আপডেট : ২৩ জুলাই ২০২৬, ০১: ৫৯

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

প্রশ্নফাঁসবিরোধী শিক্ষার্থীদের পাশে বলিউড সুপারস্টার সালমান খান

আপডেট সময় : ০৭:৪২:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬