ঢাকা ০৫:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা কুড়িগ্রামে জেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত জামালপুরের মেলান্দহে কাঁঠালগাছে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রৌঢ়ের মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রী: রাজনৈতিক উদ্দেশ্যে পোশাকশিল্পে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে চট্টগ্রামে জনাকীর্ণ স্থানে গুলি, এক বছরেও শনাক্ত হয়নি সেই শুটার এপিক হেলথ কেয়ার থেকে বিশেষ স্বাস্থ্যসেবা পাবেন লায়ন্স সদস্যরা বিসিবির ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সাইবার হামলার চেষ্টা, সতর্কবার্তা বোর্ডের আশুগঞ্জ পাওয়ার স্টেশনে ৯০ কর্মী নিয়োগ, আবেদন শুরু ২ নভেম্বর ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে ক্ষতিগ্রস্ত ২৬ মার্কিন ঘাঁটি বিশ্বে সাংবাদিক হত্যার ৮৬ শতাংশের বিচার হয়নি: ইউনেস্কো

বার্সেলোনায় ফেরান তোরেসের ম্যুরাল মুছে ফেলল কর্তৃপক্ষ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:২৫:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ৩৯ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্পেনকে বিশ্বকাপের শিরোপা এনে দেওয়া ফুটবলার ফেরান তোরেসের সম্মানে বার্সেলোনায় আঁকা একটি ম্যুরাল উন্মোচনের মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই সরিয়ে ফেলা হয়েছে। বার্সেলোনা সিটি কাউন্সিল পুরো দেয়ালটি কালো রঙে ঢেকে দিয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ এই পদক্ষেপ নিয়েছে মূলত রাজনৈতিক ক্ষোভ ও স্বাধীনতাকামীদের স্প্রে-পেইন্টের কারণে ম্যুরালটি বিকৃত হয়ে যাওয়ার পর।

বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে তোরেসের একমাত্র গোলে ১-০ ব্যবধানে জয়লাভ করে স্পেন দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। সেই ঐতিহাসিক মুহূর্তটি স্মরণীয় করে রাখতে বিখ্যাত স্ট্রিট আর্টিস্ট ‘টিভিবয়’ বার্সেলোনার গ্রাসিয়া এলাকার জোয়ানিক মেট্রো স্টেশনের কাছে এই দেয়ালচিত্রটি তৈরি করেছিলেন। ম্যুরালটিতে বিশ্বকাপ ট্রফিতে চুম্বনরত তোরেসের ছবির পাশাপাশি ‘Making History’ (ইতিহাস সৃষ্টি) লেখা ছিল এবং স্পেনের দুই বিশ্বকাপ জয়ের প্রতীক হিসেবে দুটি তারা ব্যবহার করা হয়েছিল।

উন্মোচনের পরপরই ফুটবলপ্রেমী ও পর্যটকদের ভিড় জমেছিল ম্যুরালটি দেখার জন্য। তবে অজ্ঞাত ব্যক্তিরা দ্রুতই এর ওপর স্প্রে-পেইন্ট দিয়ে স্পেনবিরোধী এবং কাতালোনিয়ার স্বাধীনতার পক্ষে বিভিন্ন রাজনৈতিক স্লোগান লিখে দেয়। এর মধ্যে ‘আমরা কাতালান জাতীয় দল চাই’—এমন বার্তাও ছিল। এই ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়ে শিল্পী টিভিবয় বলেন, ‘আমি আঁকা থামাব না। তোমরা আমাকে ভয় দেখাতে পারবে না।’

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বার্সেলোনায় ফেরান তোরেসের ম্যুরাল মুছে ফেলল কর্তৃপক্ষ

আপডেট সময় : ০৮:২৫:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬