দিল্লিতে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, ইন্টারনেট সেবা বন্ধ
  1. admin@sristy.net : admin :
দিল্লিতে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, ইন্টারনেট সেবা বন্ধ
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে গণশুনানিতে জনতার কথা শুনছে প্রশাসন: সেবার দুয়ারে নতুন আস্থার বার্তা তিন শহরে নারীদের জন্য বাস সার্ভিসে ই-টিকিটিং সেবা দেবে সহজ ব্র্যাক ইউনিভার্সিটিতে ফার্মেসি ও লাইফ সায়েন্সেস ক্যারিয়ার ফেয়ার অনুষ্ঠিত কাতারে গৃহহীন বিড়াল সংকট: কেনাকাটা নয়, দত্তক ও বন্ধ্যাকরণই সমাধান ইউরোপীয় জাহাজ জব্দের পরিকল্পনা বাস্তবায়িত হলে পাল্টা ব্যবস্থা নেবে রাশিয়া: পুতিন আখেরি চাহার সোম্বা: পালন ও তাৎপর্য নিয়ে আলেমদের মধ্যে মতভেদ আজ সন্ধ্যা থেকেই বিদ্যুৎ পরিস্থিতির উন্নতির আশা: জ্বালানি প্রতিমন্ত্রী প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে জামায়াত-আওয়ামী লীগের অবস্থান: সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া ভারতে আত্মগোপনে জাহাঙ্গীর কবির নানক: আনন্দবাজারকে দিলেন বিশেষ সাক্ষাৎকার হালাল অর্থনীতিতে নতুন সম্ভাবনা দেখছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

দিল্লিতে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, ইন্টারনেট সেবা সাময়িকভাবে বন্ধ

সৃষ্টি ডেস্ক :
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

ভারতের রাজধানী দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) চলমান আন্দোলনকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়েছে। সংসদ মার্গ এলাকায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সংশ্লিষ্ট এলাকায় সাময়িকভাবে ইন্টারনেট সেবা বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, মূল বিক্ষোভস্থল যন্তর মন্তর শান্ত থাকলেও সংসদ মার্গ এলাকায় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। এর প্রতিক্রিয়ায় বিক্ষোভকারীদের একটি অংশ পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে এবং কয়েকজন পুলিশ সদস্যকে ধাওয়া দেয়। দিল্লি পুলিশের তথ্যমতে, এই সংঘর্ষে দুই সহকারী পুলিশ কমিশনার (এএসিপি), একজন পরিদর্শক, একজন প্রধান কনস্টেবল ও একজন কনস্টেবলসহ মোট পাঁচজন পুলিশ সদস্য আহত হয়েছেন।

পুলিশের দাবি, সংসদ মার্গের পার্ক হোটেল এলাকার কাছে কিছু বিক্ষোভকারীর উচ্ছৃঙ্খল আচরণের কারণেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এক পর্যায়ে এক পুলিশ সদস্যকে ধাওয়া দিয়ে মারধরের ঘটনাও ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ আন্দোলনের স্বেচ্ছাসেবকদের সহায়তা নেয়। লাউডস্পিকারযুক্ত পুলিশের বাস থেকে স্বেচ্ছাসেবকদের মাধ্যমে বিক্ষোভকারীদের শান্তিপূর্ণ কর্মসূচি পালন এবং ইটপাটকেল নিক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।

নিরাপত্তার স্বার্থে বুধবার সন্ধ্যা ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত যন্তর মন্তরের দেড় কিলোমিটার এলাকার মধ্যে মোবাইল ইন্টারনেট সেবা সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বর্তমানে প্রশাসন পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং এলাকায় নিরাপত্তা জোরদারে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এদিকে নিরাপত্তার স্বার্থে বুধবার (২২ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ৬টা পর্যন্ত যন্তর মন্তরের দেড় কিলোমিটার এলাকার মধ্যে মোবাইল ইন্টারনেট সেবা সাময়িকভাবে বন্ধ রাখতে টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!