মেসির ‘সব ভুলে যাও’ ভাষণের আসল অর্থ জানালেন ম্যাক আলিস্টার
  1. admin@sristy.net : admin :
মেসির ‘সব ভুলে যাও’ ভাষণের আসল অর্থ জানালেন ম্যাক আলিস্টার
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে গণশুনানিতে জনতার কথা শুনছে প্রশাসন: সেবার দুয়ারে নতুন আস্থার বার্তা তিন শহরে নারীদের জন্য বাস সার্ভিসে ই-টিকিটিং সেবা দেবে সহজ ব্র্যাক ইউনিভার্সিটিতে ফার্মেসি ও লাইফ সায়েন্সেস ক্যারিয়ার ফেয়ার অনুষ্ঠিত কাতারে গৃহহীন বিড়াল সংকট: কেনাকাটা নয়, দত্তক ও বন্ধ্যাকরণই সমাধান ইউরোপীয় জাহাজ জব্দের পরিকল্পনা বাস্তবায়িত হলে পাল্টা ব্যবস্থা নেবে রাশিয়া: পুতিন আখেরি চাহার সোম্বা: পালন ও তাৎপর্য নিয়ে আলেমদের মধ্যে মতভেদ আজ সন্ধ্যা থেকেই বিদ্যুৎ পরিস্থিতির উন্নতির আশা: জ্বালানি প্রতিমন্ত্রী প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে জামায়াত-আওয়ামী লীগের অবস্থান: সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া ভারতে আত্মগোপনে জাহাঙ্গীর কবির নানক: আনন্দবাজারকে দিলেন বিশেষ সাক্ষাৎকার হালাল অর্থনীতিতে নতুন সম্ভাবনা দেখছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

মেসির ‘সব ভুলে যাও’ ভাষণের রহস্য জানালেন ম্যাক আলিস্টার

সৃষ্টি ডেস্ক :
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

বিশ্বকাপ ফাইনালের আগে সতীর্থদের উদ্দেশে লিওনেল মেসির দেওয়া একটি সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে গত দুই দিন ধরে আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে ব্যাপক জল্পনা-কল্পনা চলছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যায়, ড্রেসিংরুম থেকে বের হওয়ার সময় মেসি বলছেন, ‘চলো সবাই। শান্ত থাকো, শান্ত থাকাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। শান্ত থাকি। সবকিছু ভুলে যাই। শুধু খেলি। শুধু খেলাটার কথাই ভাবি।’

এই ভিডিও ছড়িয়ে পড়ার পর ভক্তদের মনে নানা প্রশ্নের উদয় হয়। অনেকে ধারণা করেছিলেন, ফাইনালের আগে দলের ভেতরে কোনো অস্বাভাবিক ঘটনা ঘটেছিল কিংবা বাইরের কোনো চাপ ছিল। এমনকি স্পেনের পক্ষ থেকে রেফারিং নিয়ে অভিযোগ, বাইরের সমালোচনা কিংবা অন্য কোনো বিষয়কে ইঙ্গিত করেছিলেন কি না, তা নিয়েও প্রশ্ন ওঠে।

বিষয়টি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছিলেন আর্জেন্টিনা দলের মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাক আলিস্টারের বাবা কার্লোস ম্যাক আলিস্টার। তিনি রেডিও লা রেদ-কে দেওয়া সাক্ষাৎকারে জানান, তিনিও বিষয়টি নিয়ে চিন্তিত ছিলেন এবং ছেলেকে বার্তা পাঠিয়ে জানতে চেয়েছিলেন ড্রেসিংরুমে ঠিক কী ঘটেছিল। কার্লোস বলেন, ‘আমি আলেক্সিসকে বার্তা পাঠিয়ে জিজ্ঞাসা করেছিলাম, কী হয়েছিল? ড্রেসিংরুমে কোনো ঘটনা ঘটেছিল? আমি নিজেও উদ্বিগ্ন ছিলাম। আমি যদি এমনটা ভেবে থাকি, তাহলে অন্যরা কী ভেবেছে, সেটা সহজেই বোঝা যায়।’

তবে আলেক্সিস তার বাবাকে আশ্বস্ত করে জানান, মেসির কথার অর্থ মোটেও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নানা ব্যাখ্যার মতো ছিল না। কার্লোস জানান, তার ছেলে তাকে বলেছে যে, তারা মূলত ফুটবলের কৌশলগত বিষয় নিয়েই কথা বলছিলেন। মেসি সতীর্থদের মাঠে নেমে খেলতে, পাস দিতে, বল ঘোরাতে এবং ত্রিভুজ তৈরি করতে বলেছিলেন। এছাড়া অকারণে লম্বা বল না খেলে বা বল নষ্ট না করার তাগিদ দিয়েছিলেন তিনি।

কার্লোস ম্যাক আলিস্টার মনে করেন, ভিডিওর একটি ছোট অংশ বিচ্ছিন্নভাবে ছড়িয়ে পড়ায় অপ্রয়োজনীয় সন্দেহের সৃষ্টি হয়েছে। তিনি বলেন, ‘এরপরই নানা সন্দেহ তৈরি হয়। কয়েক দিন ধরে অনেকেই আমাকে লিখেছেন, নানা রকম ব্যাখ্যাও দিয়েছেন। কিন্তু বাস্তবতা হলো, সে দিন স্পেন আমাদের চেয়ে ভালো খেলেছে।’ কার্লোস আরও যোগ করেন, ‘কখনো কখনো মেনে নিতে হয় যে প্রতিপক্ষ আপনার চেয়ে ভালো ছিল। তার মানে এই নয় যে আমাদের দল সর্বোচ্চ চেষ্টা করেনি। ছেলেরা সর্বস্ব দিয়েছিল, কিন্তু সেদিন স্পেনই ভালো খেলেছে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!