ঢাকা ০২:৪০ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্ত্রীসহ ফারইস্টের সাবেক চেয়ারম্যান নজরুলের সম্পদ ক্রোকের নির্দেশ ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসে ৮৬ পদে কর্মী নিয়োগ, আবেদনের শেষ ১৯ সেপ্টেম্বর সিলেটে ‘নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদের বর্ণাঢ্য অভিষেক অনুষ্ঠিত সিরীয় ভূখণ্ডে নেতানিয়াহুর প্রবেশ: তীব্র নিন্দা জানিয়ে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান কাতারের শিক্ষা ছুটির মেয়াদ শেষ: শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ৬ শিক্ষক স্থায়ীভাবে বহিষ্কৃত নাটোরে ২০০ শিক্ষার্থীর হাতে পরিবেশ রক্ষায় নিম গাছের চারা বিতরণ  ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহতের দাবি, বিজিবি নিশ্চিত করল একজনের মৃত্যু সবজির পর ডিমের বাজারে উত্তাপ: ডজনপ্রতি দাম পৌঁছাল ১৬৫ টাকায়, বিপাকে নিম্ন আয়ের মানুষ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক, সাইবার আইন ও বুলিং নিয়ে আলোচনা ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির সাংগঠনিক চ্যালেঞ্জ: প্রার্থী বাছাইয়ে হিমশিম নেতৃত্ব

ইতালির নতুন কোচ হওয়ার দৌড়ে পেপ গার্দিওলা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:১০:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফিফা ২০২৬ বিশ্বকাপের রেশ কাটতে না কাটতেই ইতালির পরবর্তী কোচ হিসেবে পেপ গার্দিওলার নাম জোরালোভাবে শোনা যাচ্ছে। সাবেক চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা তাদের জাতীয় দলের শূন্য কোচের পদের জন্য ম্যানচেস্টার সিটির সাবেক এই সফল কোচকে পাওয়ার লক্ষ্যে আলোচনা শুরু করেছে। ইতালীয় ফুটবল ফেডারেশনের প্রধান জিওভান্নি মালাগো বিষয়টি নিশ্চিত করেছেন।

জিওভান্নি মালাগো জানিয়েছেন, ইতালীয় ফুটবল ফেডারেশন পেপ গার্দিওলার সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। তবে বিষয়টি আদৌ বাস্তবায়িত হবে কি না, তা নিয়ে এখনো নিশ্চিত নন তিনি। গার্দিওলার সম্ভাব্য বেতন ও বাজেটের বিষয়ে জানতে চাওয়া হলে মালাগো বলেন, হ্যাঁ, এটি একটি ব্যতিক্রমী বিষয় হতে পারে এবং সে কারণেই বাজেট বাড়ানোর বিষয়টি বিবেচনা করা সম্ভব। তবে বিষয়টি নিশ্চিত না হওয়া পর্যন্ত তিনি বিস্তারিত কিছু বলতে রাজি হননি। তিনি আরও বলেন, আমি মনে করি আলোচনা শুরু করা এবং তা চালিয়ে যাওয়াটা সঠিক ও জরুরি পদক্ষেপ ছিল।

ইতালীয় ফুটবলের সঙ্গে গার্দিওলার পুরোনো সম্পর্ক রয়েছে। খেলোয়াড়ি জীবনে তিনি ব্রেসিয়া এবং এএস রোমার হয়ে ২০০১ থেকে ২০০৩ সাল পর্যন্ত ইতালিতে খেলেছেন। বর্তমানে ইতালীয় ফুটবল একটি কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে, যেখানে দলটি টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জনে ব্যর্থ হয়েছে।

৫৫ বছর বয়সী গার্দিওলা ইতিহাদ স্টেডিয়ামে এক দশকের দীর্ঘ ও বর্ণিল অধ্যায় শেষ করেছেন। ম্যানচেস্টার সিটির দায়িত্ব পালনকালে তিনি ছয়টি প্রিমিয়ার লিগ শিরোপা ও একটি চ্যাম্পিয়নস লিগ জয়ের গৌরব অর্জন করেন। গত মৌসুম শেষে তিনি ম্যানচেস্টার সিটির দায়িত্ব থেকে সরে দাঁড়ান। ইতালীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, জাতীয় দলের কোচের পদপ্রার্থী হিসেবে গার্দিওলার পাশাপাশি আন্দ্রেয়া পিরলো এবং রবার্তো মানচিনির নামও ইতালীয় ফুটবল ফেডারেশনের বিবেচনায় রয়েছে।

তিনি ব্রেসিয়া এবং এএস রোমার (২০০১-০৩) হয়ে খেলেছেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ইতালির নতুন কোচ হওয়ার দৌড়ে পেপ গার্দিওলা

আপডেট সময় : ০৭:১০:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬