কাউনিয়ায় বুধবার পৃথক পৃথক সড়ক দূর্ঘটনায় দু’জন নিহত হয়েছেন। মীরবাগ ভরসা কোল্ড স্টোরের সন্নিকটে রংপুর- কুড়িগ্রাম মহাসড়কে অজ্ঞাত ট্রাকের ধাক্কায় এনামুল হক (৪৭) নামের এক বৃদ্ধ এবং কাউনিয়া পল্লী বিদ্যুৎ অফিসের কাছে অজ্ঞাত নামা এক যুবক নিহত হয়েছেন।
থানা ও পারিবারিক সূত্রে জানা গেছে বুধবার বেলা দুইটার দিকে উপজেলার কুর্শা ইউনিয়নের বাহাগিলী গ্রামের মৃত্যু আবুল হোসেনের পুত্র এনামুল হক(৪৭) রাস্তা পারাপারের সময় মীরবাগ ভরসা কোল্ড স্টোরের সামনে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে অজ্ঞাত একটি ট্রাক ধাক্কা দিয়ে চলে যায়।
স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে। সেখানে চিকিৎসা ধীন অবস্থায় বিকেলে সে মারা যায়।
অপরদিকে একই দিন সন্ধা ৭টার দিকে উপজেলার বালাপাড়া ইউনিয়নের নিজপাড়া গ্রামের কাউনিয়া পল্লী বিদ্যুৎ অফিসের সামনে মটর সাইকেল ও বাসের মধ্যে সংর্ঘে অজ্ঞাত নামা এক মটর সাইকেল আরোহী কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করে। নিহতের এখনো পরিচয় পাওয়া যায়নি।
কাউনিয়া থানা অফিসার ইনচার্জ(ওসি) শিহাব উদ্দিন সড়ক দুর্ঘটনায় দু’জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
Leave a Reply