ঢাকা ১১:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার ব্র্যাক ব্যাংকে অফিসার গ্রেড-২ পদে নিয়োগ, আবেদনের শেষ তারিখ ৩০ নভেম্বর ব্যাংকিং খরচে লাগাম টানল কাতার সেন্ট্রাল ব্যাংক পিরোজপুরে বৃদ্ধকে শিকল পরিয়ে অমানবিক নিরাপত্তা ঘটনায় রাজধানীর ফুলবাড়িয়ায় হবে সরকারি কর্মচারী মেডিক্যাল কলেজ আওয়ামী লীগ ফিরলে জনগণ কচুকাটা করবে: হাসনাত আব্দুল্লাহ টঙ্গীতে অবরোধ হটাতে পুলিশের টিয়ার শেল, অর্ধশতাধিক কারখানায় ছুটি বিএনপি নেতাকর্মীদের বাড়িতে হামলা সহ্য করা হবে না: জাহেদ উর রহমান পল্লবীর শিশু মৃত্যুর ঘটনা মামলায় সোহেলের মৃত্যুদণ্ড বহাল রাখলেন হাইকোর্ট সরকারি চাকরিতে আওয়ামী সংশ্লিষ্টতা তদারকি হচ্ছে: জাহেদ উর রহমান

জাল সনদে শিক্ষক নিয়োগ দেয়ায় সুপার গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:২৬:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ৫৮ বার পড়া হয়েছে

জাল সনদে শিক্ষক নিয়োগ দেয়ায় সুপার গ্রেফতার

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাল সনদে শিক্ষক নিয়োগ দেয়ায় সুপার গ্রেফতার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জাল সনদে শিক্ষক নিয়োগ দেয়ার অভিযোগে এক মাদ্রাসা সুপারকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার হওয়া সুপারের নাম সাইদুর রহমান। তিনি ভূরুঙ্গামারীর কামাত আঙ্গারীয়া দাখিল মাদ্রাসা সুপার। বৃহস্পতিবার দুপুরের দিকে তাকে গ্রেফতার করা হয়।

জানা গেছে, সাইদুর রহমান জাল সনদে কামাত আঙ্গারীয়া দাখিল মাদ্রাসায় একজন শিক্ষক নিয়োগ দেন। এঘটনা রফিকুল ইসলাম নামের এক ব্যক্তি বাদী হয়ে জনস্বার্থে কুড়িগ্রাম আদালতে মামলা করেন। আদালত বিষয়টি আমলে নিয়ে সিআইডিকে তদন্তের নির্দেশ দেন।

পড়ুন>> অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুতের দায়ে ৩ রেস্তোরাঁকে জরিমানা

সিআইডি তদন্ত শেষ প্রতিবেদন দাখিল করলে আদালত সাইদুর রহমানকে সশরীরে আদালতে হাজির হওয়ার সমন জারি করেন। সাইদুর রহমান আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেফতারী ওয়ারেন্ট জারি করে আদালত।

পড়ুন>> নিয়মিত রাতের খাবার বাদ দিলে শরীরে দেখা দিতে পারে স্বাস্থ্যঝুঁকি

ওয়ারেন্টের ভিত্তিতে সাদা পোশাকে পুলিশ মাদ্রাসা সুপার সাইদুর রহমানকে গ্রেফতার করে। সাইদুর রহমান এর আগেও একবার নিয়োগ জালিয়াতির মামলায় পুলিশের হাতে গ্রেফতার হয়েছিলেন। সাইদুর রহমান তার অপকর্ম ধামাচাপা দিতে নিজেকে দৈনিক শিরোমণি নামক পত্রিকার সাংবাদিক দাবি করতেন।

ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, আদালতে দায়ের করা মামলায় ওয়ারেন্ট জারি হওয়ায় সাইদুর রহমানকে গ্রেফতার করা হয়েছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জাল সনদে শিক্ষক নিয়োগ দেয়ায় সুপার গ্রেফতার

আপডেট সময় : ১০:২৬:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬