২২ জুলাই ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

খুলনার বটিয়াঘাটায় পরিত্যক্ত ঘর থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

খুলনার বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়নের তেঁতুলতলা এলাকায় একটি পরিত্যক্ত ঘর থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। বুধবার (২২ জুলাই) বিকেল ৫টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়দের ভাষ্যমতে, তেঁতুলতলা এলাকার এক গৃহবধূ তার হারিয়ে যাওয়া হাঁস খুঁজতে গিয়ে একটি পরিত্যক্ত টিনের বেড়াঘেরা ঘর থেকে দুর্গন্ধ পান। এরপর তিনি ঘরের ভেতরে উঁকি দিয়ে রক্তাক্ত অবস্থায় ওই যুবকের মরদেহ পড়ে থাকতে দেখেন। বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়।

ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মরদেহটি উদ্ধার করে। পুলিশ জানায়, নিহত ওই যুবকের পরনে কালো রঙের অর্ধহাতা গেঞ্জি ও কালো জিন্সের প্যান্ট ছিল। তার গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনার পর পুলিশ প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে এবং নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে।

বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন জানান, নিহতের পরিচয় শনাক্তের প্রক্রিয়া চলমান রয়েছে। একই সঙ্গে এই হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু হয়েছে। তিনি আরও বলেন, তদন্তের মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ ছোট পর্দায় থাকছে ইংল্যান্ড-পাকিস্তান টেস্টের সঙ্গে ইউরোপিয়ান ফুটবলের উত্তাপ

তাহিরপুর ঘাগটিয়া ঈদগাহ ও খেলার মাঠ নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

টকশোতে মিথ্যার জবাব দিতে তথ্য-উপাত্ত নিয়ে প্রস্তুতির পরামর্শ প্রধানমন্ত্রীর

রামপালে ডেঙ্গুর চাপ বাড়ছে জনবল সংকটে চিকিৎসাসেবা ব্যাহত

বিরলের আবু বক্কর সিদ্দিক বিকেএসপিতে প্রশিক্ষণের জন্য উত্তীর্ণ

ময়মনসিংহে ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে দুই যাত্রী নিহত

সরাইলে মাছ শিকার প্রতিযোগিতায় দুই কাতলা ধরে ২ লাখ ৩০ হাজার টাকা জিতলেন হান্নান

বরিশালে সমকাল অফিসের ভেতরে সাবেক ব্যুরো প্রধানের রহস্যজনক মৃত্যু

সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া

নতুন মিউজিক ভিডিওতে নতুন রূপে হাজির মডেল দেবজ্যোতি

১০

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা-মহানন্দার পানি বৃদ্ধি: পানিবন্দী আড়াই হাজার পরিবার

১১

ভারতের সঙ্গে করা ১০১টি চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

১২

নওগাঁয় সংবাদ সম্মেলন: প্রতিপক্ষের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন এক পরিবার

১৩

জুলাই সনদের সব প্রতিশ্রুতি বাস্তবায়নে সংবিধান সংশোধনের পথে সরকার: চিফ হুইপ

১৪

শুধুমাত্র রাষ্ট্রীয় ক্ষমতা অর্জনই লক্ষ্য নয়, আখিরাতের সফলতার জন্যও কাজ করতে হবে: এটিএম আজহার

১৫

গুলশানে নিষিদ্ধ সংগঠনের মিছিল ও ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ২

১৬

জাপানের কাছে বড় হারে হকি জুনিয়র বিশ্বকাপের স্বপ্নভঙ্গ বাংলাদেশের

১৭

যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের দামে রেকর্ড, পাম্পের ডিসপ্লেতে জায়গা হচ্ছে না নতুন দামের

১৮

চাঁপাইনবাবগঞ্জে পদ্মার পানি বৃদ্ধি: আড়াই হাজার পরিবার পানিবন্দী, তলিয়েছে ৩৬২ হেক্টর ফসলি জমি

১৯

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ৩৫ পদে নিয়োগ: প্রভাষক ও সহকারী অধ্যাপকসহ আবেদনের সুযোগ

২০
error: Content is protected !!