চাঁপাইনবাবগঞ্জে টিসিবির গোডাউনে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু
- আপডেট সময় : ০৬:৪২:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ১ বার পড়া হয়েছে
চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলার হাটবাকইল এলাকায় একটি টিসিবি ডিলারের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনায় নয়ন আলী (১৮) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। বুধবার রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহত নয়ন আলী হাটবাকইল গ্রামের আব্বাস আলীর ছেলে।
নাচোল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা এমদাদুল হক জানান, রাতে হাটবাকইল এলাকার একটি দ্বিতল ভবনের নিচতলায় অবস্থিত টিসিবি ডিলারের গোডাউনে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। উদ্ধার অভিযানের সময় নয়নের মরদেহ পাওয়া যায়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডে টিসিবির প্রায় দেড় লাখ টাকার পণ্য ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্রায় ১০ লাখ টাকার পণ্য উদ্ধার করা হয়েছে।
নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ নিশ্চিত করেছেন যে, আগুন নেভাতে গিয়েই নয়ন আলীর মৃত্যু হয়েছে। তিনি পেশায় একজন ভ্যানচালক ছিলেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানিয়েছেন।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























