আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে কঠোর অবস্থান নিয়ে মাঠে নামছে সরকার : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে কঠোর অবস্থান নিয়ে মাঠে নামছে সরকার : দৈনিক সৃষ্টি নিউজ
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ব্রিটেনে বিশ্বনাথের ইছমাইল উদ্দিনের ব্যাচেলর ডিগ্রী অর্জন পর্তুগাল থেকে দেশে ফিরে বিমানবন্দরে অভ্যর্থনায় সিক্ত হলেন তালুকদার গিয়াস উদ্দিন ভাইরাল তাজু ভাই এবার টাইমস টুডের মফস্বল সাংবাদিক রাণীশংকৈলে ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক দ্বিতীয় স্ত্রীর বিচ্ছেদ ও ঋণের চাপে ইউপি সদস্যের আত্মহত্যার অভিযোগ কদমতলীতে জাল নোট তৈরির কারখানায় অভিযানে জাল নোটসহ গ্রেপ্তার ২ দৌলতপুরে ছেলের টর্চলাইটের আঘাতে বাবার মৃত‍্যু ফেসবুকে ৩০ জুলাই এসএসসি ফল প্রকাশের গুঞ্জনে বিভ্রান্ত না হওয়ার আহ্বান শিক্ষা বোর্ডের ভিসার ঝামেলা ছাড়াই ভ্রমণ এশিয়ার ৬ দেশ: জেনে নিন তালিকা দেশের ৯ ব্র্যান্ডের টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে কঠোর অবস্থান নিয়ে মাঠে নামছে সরকার

সৃষ্টি নিউজ ডেস্ক
  • প্রকাশিত : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
বাংলাদেশ সরকারের লোগো

 

 

 

আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে কঠোর অবস্থান নিয়ে মাঠে নামছে নতুন সরকার

 

অন্তর্বর্তীকালীন সরকারের সময় অপরাধের নানা সূচক ছিল নিম্নমুখী। তবে বিএনপি নেতৃত্বাধীন নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণের পর আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে কোনো ধরনের ছাড় দিতে নারাজ। ফলে শুরু থেকেই কঠোর অবস্থান নিয়ে মাঠে নামছে নতুন সরকার।

 

 

 

 

আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখাকেই সরকারের প্রধান অগ্রাধিকার হিসেবে নির্ধারণ করা হয়েছে। সে অনুযায়ী একগুচ্ছ পরিকল্পনা নিয়ে এগোচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এরই অংশ হিসেবে গত মঙ্গলবার পুলিশপ্রধান পদে নতুন মুখ নিয়োগ দেওয়া হয়েছে। সামনে আসছে আরও বড় ধরনের প্রশাসনিক ও কাঠামোগত পরিবর্তন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ সদর দপ্তর ও সরকার-ঘনিষ্ঠ একাধিক সূত্রে এসব তথ্য জানা গেছে।

 

 

 

গত ১৮ ফেব্রুয়ারি জাতির উদ্দেশে দেওয়া প্রথম ভাষণে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন,‘আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং কঠোরভাবে দুর্নীতি নিয়ন্ত্রণের মাধ্যমে জনগণের মনে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার।’

পড়ুন>> নিরপেক্ষ ও স্বচ্ছতার সাথে কাজ করতে হবে -মাওলানা আবুল কালাম আজাদ

 

 

তিনি জুয়া ও মাদককে আইনশৃঙ্খলা অবনতির অন্যতম কারণ হিসেবে উল্লেখ করে এসব অপরাধ দমনে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন।

একই দিনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এক অনুষ্ঠানে বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাই বর্তমান সরকারের মূল অগ্রাধিকার।’

 

 

তিনি স্পষ্টভাবে জানান—পুলিশের আইনানুগ কাজে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ বরদাশত করা হবে না। একই সঙ্গে পুলিশের কাজে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এবং বাহিনীর ভেতরে চেইন অব কমান্ড কঠোরভাবে বজায় রাখার নির্দেশ দেন।

 

 

সরকার-ঘনিষ্ঠ সূত্র বলছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ প্রশাসনে মাঠপর্যায় থেকে শীর্ষ পর্যায় পর্যন্ত পরিবর্তনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এরই মধ্যে আইজিপি পদে নতুন নিয়োগ দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে ঢাকা মহানগর পুলিশ কমিশনার, অন্যান্য মহানগর পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি, র‍্যাব, সিআইডি এবং অন্তত ৩০টি জেলার পুলিশ সুপার পদে পরিবর্তন আসতে পারে।

 

পড়ুন>>এমপি আসার খবরে ভর্তি ২৩ রোগী, চলে যেতেই হাসপাতাল ছাড়লেন সবাই

 

 

পাশাপাশি পুলিশ বাহিনীর শূন্য পদ পূরণে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। শিগগিরই কনস্টেবল পদে বড় পরিসরে নিয়োগ দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এসব ক্ষেত্রে দলীয় পরিচয়ের পরিবর্তে যোগ্যতা ও পেশাদারিত্বকে অগ্রাধিকার দেওয়া হবে।

 

 

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, জাতীয় নির্বাচনের আগে জেলা ও থানায় এসপি ও ওসিদের লটারির মাধ্যমে পদায়ন বর্তমান সরকার ত্রুটিপূর্ণ সিদ্ধান্ত হিসেবে দেখছে। সার্ভিস রেকর্ড ও যোগ্যতার ভিত্তিতে নতুন করে পদায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে।

আরও পড়ুন>>নলডাঙ্গায় বিএনপির কার্যালয় ভাঙচুর করলেন আ’লীগ নেতাকর্মীরা

 

পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, মব সহিংসতা, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাস, জুয়া ও মাদক দমনে সব ইউনিট প্রধান, মেট্রোপলিটন কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলা পুলিশ সুপারদের কড়া নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, দল-মত নির্বিশেষে অপরাধ করলে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।

 

 

সমাজ ও অপরাধ বিশেষজ্ঞ ড. তৌহিদুল হক বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারের সময় পুলিশ আইনি প্রক্রিয়ার মধ্যে স্বাধীনভাবে কাজ করতে পারেনি। মব বা অপরাধীদের বিরুদ্ধে অবস্থান নিলে পুলিশকেই নানা ঝুঁকির মুখে পড়তে হয়েছে।’

 

 

তিনি বলেন, ‘নতুন সরকারকে পুলিশকে এই নিশ্চয়তা দিতে হবে—অপরাধ দমনে আইনানুগ ব্যবস্থা নিলে সরকার কোনো ধরনের হস্তক্ষেপ করবে না। রাজনৈতিক প্রভাবমুক্ত পুলিশিং ব্যবস্থাই হতে পারে টেকসই সমাধান।’

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!