admin
২৪ ফেব্রুয়ারী ২০২৬, ৭:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এমপি আসার খবরে ভর্তি ২৩ রোগী, চলে যেতেই হাসপাতাল ছাড়লেন সবাই

ছবি নেট

 

 

 

এমপি আসার খবরে ভর্তি ২৩ রোগী, চলে যেতেই হাসপাতাল ছাড়লেন সবাই

 

 

 

 

এমপি আসার খবরে ভর্তি ২৩ রোগী, চলে যেতেই হাসপাতাল ছাড়লেন সবাই। চট্টগ্রামের আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অদ্ভুত ঘটনা।

 

চট্টগ্রাম-১৩ (আনোয়ারা–কর্ণফুলী) আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সরওয়ার জামাল নিজাম হাসপাতাল পরিদর্শনে আসবেন—এই খবরে সকালেই ভর্তি হন ২৩ জন ‘রোগী’। তবে সংসদ সদস্য হাসপাতাল ত্যাগ করার পরপরই ওই ২৩ জন আবার হাসপাতাল ছাড়েন। গতকাল সোমবার এমন ঘটনা ঘটেছে চট্টগ্রামের আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ।

 

 

 

 

গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম। পরিদর্শন শেষে বেলা একটার দিকে তিনি হাসপাতাল ত্যাগ করেন।

পড়ুন>> নলডাঙ্গায় বিএনপির কার্যালয় ভাঙচুর করলেন আ’লীগ নেতাকর্মীরা

 

 

হাসপাতাল সূত্র জানায়, সোমবার সকালে ভর্তি হওয়া ব্যক্তিরা দাবি করেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন বিভিন্ন এলাকায় মারামারি ও সংঘর্ষে তাঁরা আহত হন। পরে নগরের বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেন।

 

 

হাসপাতাল ছাড়ার পর আবার অসুস্থ বোধ করায় তাঁরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। তাঁদের অনেকের হাত-পা ও শরীরের বিভিন্ন অংশে ব্যান্ডেজ মোড়ানো ছিল। তবে সংসদ সদস্যের পরিদর্শন শেষ হওয়ার পরপরই তাঁরা সবাই হাসপাতাল ত্যাগ করেন।

 

 

 

হাসপাতালে আগে থেকেই ভর্তি থাকা আনোয়ারার মাজারগেট এলাকার মো. আলমগীর ও পীরখাইন এলাকার মোহাম্মদ হোসেন অভিযোগ করেন, তাঁদের নির্ধারিত শয্যা থেকে সরিয়ে নতুন ভর্তি হওয়া ব্যক্তিদের সেখানে তোলা হয়। সংসদ সদস্য চলে যাওয়ার পর ওই ব্যক্তিরা হাসপাতাল ছাড়লে তাঁরা আবার নিজেদের শয্যা ফিরে পান।

 

 

 

পরিদর্শনকালে সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলেন।

পড়ুন>> চৌগাছায় সন্ত্রাসী হামলায় সাবেক কাউন্সিলের মৃত্যু

 

এ বিষয়ে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা মাহতাব উদ্দীন চৌধুরী বলেন, “কিছু রোগী ফলোআপ চিকিৎসার জন্য সকালে ভর্তি হয়েছিলেন। তাঁদের দুটি পুরুষ ওয়ার্ডে রাখা হয়েছিল। নিয়মিত রোগীদের শয্যা থেকে সরিয়ে দেওয়ার অভিযোগ সত্য নয়।”

 

 

 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন বিষয়ে সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি। ফলে এ বিষয়ে তাঁর বক্তব্য জানা সম্ভব হয়নি।

 

 

সংসদ সদস্যের সঙ্গে হাসপাতাল পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শফিউল আলম জাকারিয়া চৌধুরী।

 

 

 

এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “এখন ব্যস্ত আছি, পরে কথা বলব।”

 

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামপালে ডেঙ্গুর চাপ বাড়ছে জনবল সংকটে চিকিৎসাসেবা ব্যিহত

বিরলের আবু বক্কর সিদ্দিক বিকেএসপিতে প্রশিক্ষণের জন্য উত্তীর্ণ

ময়মনসিংহে ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে দুই যাত্রী নিহত

সরাইলে মাছ শিকার প্রতিযোগিতায় দুই কাতলা ধরে ২ লাখ ৩০ হাজার টাকা জিতলেন হান্নান

বরিশালে সমকাল অফিসের ভেতরে সাবেক ব্যুরো প্রধানের রহস্যজনক মৃত্যু

সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া

নতুন মিউজিক ভিডিওতে নতুন রূপে হাজির মডেল দেবজ্যোতি

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা-মহানন্দার পানি বৃদ্ধি: পানিবন্দী আড়াই হাজার পরিবার

ভারতের সঙ্গে করা ১০১টি চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

নওগাঁয় সংবাদ সম্মেলন: প্রতিপক্ষের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন এক পরিবার

১০

জুলাই সনদের সব প্রতিশ্রুতি বাস্তবায়নে সংবিধান সংশোধনের পথে সরকার: চিফ হুইপ

১১

শুধুমাত্র রাষ্ট্রীয় ক্ষমতা অর্জনই লক্ষ্য নয়, আখিরাতের সফলতার জন্যও কাজ করতে হবে: এটিএম আজহার

১২

গুলশানে নিষিদ্ধ সংগঠনের মিছিল ও ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ২

১৩

জাপানের কাছে বড় হারে হকি জুনিয়র বিশ্বকাপের স্বপ্নভঙ্গ বাংলাদেশের

১৪

যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের দামে রেকর্ড, পাম্পের ডিসপ্লেতে জায়গা হচ্ছে না নতুন দামের

১৫

চাঁপাইনবাবগঞ্জে পদ্মার পানি বৃদ্ধি: আড়াই হাজার পরিবার পানিবন্দী, তলিয়েছে ৩৬২ হেক্টর ফসলি জমি

১৬

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ৩৫ পদে নিয়োগ: প্রভাষক ও সহকারী অধ্যাপকসহ আবেদনের সুযোগ

১৭

প্রবাসীদের পাসপোর্ট ও এনআইডি সেবা সহজ করতে ৪১ দেশে কার্যক্রম সম্প্রসারণ

১৮

ভারতের কাছে হেরে এশিয়া কাপ থেকে বিদায় বাংলাদেশের, ব্যাটিং ব্যর্থতায় আক্ষেপ

১৯

ব্যয় সংকোচনের চাপে নিম্নআয়ের মানুষ, আইএমএফের নীতি নিয়ে অক্সফামের উদ্বেগ

২০
error: Content is protected !!