নবী করিম (সাঃ) হাজীগণের মর্যাদা সম্পর্কে বলেন, হে আল্লাহ তুমি হাজীগণকে ক্ষমা করে দাও এবং হাজীগণ যাদের জন্য দোয়া করেন, তাদেরকেও ক্ষমা করে দাও।
লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়াননি মাতা লাকা, ওয়াল মুলক, লা শারিকা লাক।
এই তাকবির ধ্বণিতে শানিত করে কাউনিয়া উপজেলা হাজী কল্যান সংস্থার আয়োজনে শনিবার নবাগত হাজিদের নিয়ে সমাবেশ ও দোয়া মাহফিল ২০২৬ বড়ুয়াহাট আরাফাতিয়া নূরানী ও হাফিজিয়া মাদ্রাসা হল রুমে অনুষ্ঠিত হয়।
হাজি কল্যান সংস্থার সভাপতি অবসরপ্রাপ্ত সৈনিক মোঃ সাইদুর রহমান এর সভাপতিত্বে নবাগত হাজিদের নিয়ে সমাবেশ ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন ডাঃ মোঃ আতিয়ার রহমান, প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল, হাফেজ মাঃ আহসানুল হাবীব, অবসর প্রাপ্ত ডিপিইও নাজির আহমেদ ও ওমরা প্রশিক্ষক হাবিবুর রহমান, নাজির উদ্দিন, আব্দুল কাইয়ুম, আমজাদ হোসেন, আব্দুস সোবহান, আমজাদ হোসেন, মজিবর রহমান, হাজি কল্যান সংস্থার সাধারন সম্পাদক আব্দুল হক প্রমূখ।
সমাবেশ ও দোয়া মাহফিলে প্রায় দুইশতাধিক নতুন ও পুরাতন হাজী অংশ গ্রহন করেন। আলোচনা শেষে দেশ জাতির কল্যানে দোয়া করা হয়।






Leave a Reply