ঢাকা ০৮:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লস অ্যাঞ্জেলেস ফ্যাশন উইকে নজর কাড়লেন বাংলাদেশি মডেল রাকিব হাসান টোকিওর আদলে ঢাকাকে পরিচ্ছন্ন করার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর সালাহউদ্দিন |: তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতেই হবে, বিকল্প নেই ভূরুঙ্গামারীতে ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ ​নাগেশ্বরীতে ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত নাগেশ্বরীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব হাত ধোঁয়া দিবস ডোমারে উদযাপন কাউনিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালন   কাউনিয়ায় যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও আনন্দ র‍্যালি তারেক রহমান ও বিএনপির বিরুদ্ধে চক্রান্ত চালাচ্ছে ফ্যাসিস্ট ও গুপ্ত বাহিনী

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা বানচাল করল বিজিবি

দৌলতপুর (কুষ্টিয়া) থেকে আহাদ আলী নয়ন
  • আপডেট সময় : ০২:৫২:১৫ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬ ২০ বার পড়া হয়েছে

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা বানচাল করল বিজিবি

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা বানচাল করল বিজিবি

কুষ্টিয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) নদীপথে অবৈধভাবে ৮ জনকে বাংলাদেশে পুশইনের (অনুপ্রবেশ) অপচেষ্টা সফলভাবে রুখে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির টহলদলের দৃঢ় অবস্থানের মুখে তারা পুনরায় ভারতের ভূখণ্ডে ফিরে যেতে বাধ্য হয়।

শুক্রবার (২৪ জুলাই) ভোররাত আনুমানিক ৫টা ১০ মিনিটের দিকে ৪৭ বিজিবির অধীনস্থ কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের জয়পুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১৫২/১-এস সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

পড়ুন>>২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে কাজ করছে সরকার

বিজিবি জানায়, ১৪৬ বিএসএফ ব্যাটালিয়নের অধীনস্থ চর মেঘনা ক্যাম্পের সদস্যরা ৮ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে নদীপথে সাঁতার কেটে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে। এই দলে ২ জন পুরুষ, ৪ জন নারী এবং ২ জন ট্রান্সজেন্ডার সদস্য ছিলেন।

বিজিবির টহলদল বিষয়টি দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে তাদের প্রবেশে বাধা দেয়। বিজিবির অনড় ও কঠোর অবস্থানের মুখে অনুপ্রবেশকারীরা বাংলাদেশের সীমানায় ঢুকতে না পেরে নদীপথেই ভারতে ফিরে যেতে বাধ্য হয়।

কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি জানান, সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ এবং সীমান্ত আইন লঙ্ঘনের প্রচেষ্টা প্রতিহত করতে বিজিবি সর্বদা প্রস্তুত ও সতর্ক রয়েছে। সীমান্তের নিরাপত্তা নিশ্চিত রাখা এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিজিবি সম্পূর্ণ পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাচ্ছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা বানচাল করল বিজিবি

আপডেট সময় : ০২:৫২:১৫ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬