চাঁদপুরে আয়োজিত এআই ও ফ্যাক্ট-চেকিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর মহাপরিচালক ফারুক ওয়াসিফ বলেছেন, সত্য ও যাচাইকৃত তথ্য পরিবেশনই একজন সাংবাদিকের সবচেয়ে বড় দায়িত্ব।
তিনি বলেন, সততা, দক্ষতা ও পেশাগত নৈতিকতা বজায় রেখে কাজ করলে একজন সাংবাদিক নিজেই একটি নির্ভরযোগ্য সংবাদমাধ্যমে পরিণত হতে পারেন। চাঁদপুর প্রেস ক্লাবের আয়োজনে তিনদিনের এ প্রশিক্ষণে জেলার বিভিন্ন গণমাধ্যমের ৩৫ জন সাংবাদিক অংশ নেন।
চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম এ লতিফের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।
এছাড়াও পিআইবির প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুনসহ প্রেস ক্লাবের নেতৃবৃন্দ, জ্যেষ্ঠ সাংবাদিক, প্রশিক্ষক এবং প্রশিক্ষণে অংশ নেওয়া সাংবাদিকরা উপস্থিত ছিলেন।






Leave a Reply