ঢাকা ০৭:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নতুন তথ্য: পাওনা পরিশোধে বিলম্ব: আশুলিয়ায় শ্রমিকদের বিক্ষোভ পাকিস্তানের কোহাটে মসজিদে শক্তিশালী আত্মঘাতী হামলা, নিহত ১৬ এআইয়ের অপব্যবহার রোধে কঠোর আইন ও ব্যবস্থার পথে সরকার কুমিল্লায় বিষপানে নবদম্পতির মর্মান্তিক পরিণতি: স্বামী মৃত, স্ত্রী সংকটাপন্ন একাত্তরের অবস্থান পরোক্ষভাবে মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী এম এস সুব্বুলক্ষ্মীর বায়োপিকে রাশমিকা মান্দানা ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে ১০ ফ্যাকাল্টি ও বিভাগে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি রাজশাহীতে অবরুদ্ধ সাবেক ওসি, ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার ৮ম এনটিআরসিএ নিয়োগ: প্রতিষ্ঠানপ্রধান পদের মৌখিক পরীক্ষা ১ অক্টোবর থার্ড টার্মিনাল: যাত্রীসেবায় ১২ মিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা মেনজিসের

কাউনিয়ায় মসজিদ থেকে একের পর এক মোটরসাইকেল ও বাইসাইকেল চুরি

কাউনিয়া (রংপুর) থেকে আব্দুল কুদ্দছ বসুনীয়া
  • আপডেট সময় : ১০:৪৯:২৫ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬ ৩ বার পড়া হয়েছে

প্রতিকী ছবি

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কাউনিয়ায় মসজিদে একের পর এক মোটরসাইকেল ও বাইসাইকেল চুরি

রংপুরের কাউনিয়া উপজেলা প্রশাসনের নাকের ডগায় উপজেলা মসজিদ থেকে মোটরসাইকেল, বাইসাইকেল ও ব্যাটারী চালিত অটো চুরি থামছে না। একের পর এক চুরির ঘটনা ঘটলেও এটি বন্ধে কার্যকর কোন পদক্ষেপ নেই। শনিবার রাতে এশার নামাজ আদায় করার সময় একটি বাইসাইকেল চুরি যায়।

জানাগেছে, কাউনিয়া উপজেলার কুর্শা ইনিয়নের বড়ুয়াহাট ফাজিল ডিগ্রি মাদ্রাসার দশম শ্রেণীর ছাত্র মোঃ আবির মাহমুদ ভারতীয় বিএসএ সুপার ডিলাক্স বাইসাইকেলটি রেখে এশার নামাজ আদায় করার জন্য উপজেলা মসজিদে প্রবেশ করেন। নামাজ শেষ করে এসে দেখেন তার বাইসাইকেলটি নেই। আশ পাশের অনেক জায়গায় খোজা খুঁজি করে বাইসাইকেলটি আর পাওয়া যায়নি ।

পড়ুন>>দেশের বাজারে বিক্রি হওয়া টুথপেস্টের ৮টি ছাড়া সবগুলোতেই মাইক্রোপ্লাস্টিক

সাইকেলটি হারিয়ে ছাত্রটি পাগল প্রায়। এর আগে উপজেলা মসজিদ থেকে বেশ কয়েকটি মোটর সাইকেল, বাইসাইকেল, অটো চুরি গেছে। থানা প্রশাসন একটিও উদ্ধার করতে পারে নি।

স্থানীয়দের অভিযোগ, এর আগেও উপজেলা মসজিদের সামনে থেকে বেশ কয়েকটি মোটরসাইকেল ও বাইসাইকেল চুরি হয়েছে। তবে এসব ঘটনার কোনো চুরি যাওয়া যানবাহন উদ্ধার করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ফলে মসজিদে নামাজ আদায় করতে আসা মুসল্লিদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।

এ বিষয়ে স্থানীয়রা মসজিদ এলাকায় নিরাপত্তা জোরদার, সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং নিয়মিত পুলিশ টহল বাড়ানোর দাবি জানিয়েছেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কাউনিয়ায় মসজিদ থেকে একের পর এক মোটরসাইকেল ও বাইসাইকেল চুরি

আপডেট সময় : ১০:৪৯:২৫ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬