ঢাকা ০২:০৯ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গাজীপুর কর অঞ্চলে ৩৪টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি স্পেনের মালাগার সঙ্গে সহযোগিতার ক্ষেত্র বাড়াতে চায় বাংলাদেশ বাংলাদেশে কার্যালয় খুলতে জেবিআইসিকে প্রধানমন্ত্রীর আহ্বান সরকারি বেতন দিতে ব্যাংক থেকে আরও ৫ হাজার কোটি টাকা ঋণ আকাশে ড্রোন, মাঠে কে-৯: ঠাকুরগাঁও-১আসন উপ-নির্বাচনে ২১ প্লাটুন বিজিবি রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে বাসের ধাক্কায় নিহত ৩ হুতিদের শান্ত করতে ১০০ কোটি ডলারের প্রস্তাব সৌদি আরবের ইসরাইলের নির্বাচনে ঝুলে আছে নেতানিয়াহুর ভাগ্য, সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা কুমিল্লায় কিশোর গ্যাং দমনে দীর্ঘমেয়াদি কৌশল জরুরি চুয়েটে ক্লাস শুরু নিয়ে বিভাগীয় প্রধানদের ভিন্নমত

নিরপেক্ষ ও স্বচ্ছতার সাথে কাজ করতে হবে -মাওলানা আবুল কালাম আজাদ

পাইকগাছা (খুলনা) থেকে শেখ খাইরুল ইসলাম
  • আপডেট সময় : ১১:১৭:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬ ১৪০০৬ বার পড়া হয়েছে

নিরপেক্ষ ও স্বচ্ছতার সাথে কাজ করতে হবে -মাওলানা আবুল কালাম আজাদ

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিরপেক্ষ ও স্বচ্ছতার সাথে কাজ করতে হবে -মাওলানা আবুল কালাম আজাদ

খুলনার পাইকগাছায় আইনশৃঙ্খলা ও উপজেলা সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় নবনির্বাচিত সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ সভায় পৌঁছালে ফুল দিয়ে শুভেচ্ছা জানান উপজেলা প্রশাসন ও উপজেলা বিএনপির আহ্বায়ক ডাঃ আব্দুল মজিদ।

মঙ্গলবার সকালে উপজেলা মিলনায়তনে মাসিক আইনশৃঙ্খলা ও উপজেলা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কয়রা-পাইকগাছা আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ।

সভায় উপজেলা প্রশাসনের উদ্দেশ্যে তিনি বলেন, জনগণের কল্যাণে ও নিরপেক্ষ স্বচ্ছতার ভিত্তিতে কাজ করতে হবে। আপনাদের কলমের স্বচ্ছতার জবাবদিহিতা রয়েছে দুটি জায়গায়, আল্লাহু ও জনগণের কাছে।

পড়ুন>>এমপি আসার খবরে ভর্তি ২৩ রোগী, চলে যেতেই হাসপাতাল ছাড়লেন সবাই

এই দুটি জায়গায় সঠিক ভাবে দায়িত্ব আপনারা নিশ্চিত করবেন। এসময় তিনি বলেন, সব জায়গায় আপনাদের ভুমিকা থাকবে জিরোপয়েন্ট। কারোর চাপে পড়ে নিরপেক্ষতা হারাবেন না।

এছাড়াও সরকারি কাজে কোন প্রকার অবৈধ লেনদেন না হয় নিশ্চিত করতে হবে। সভাপতির বক্তব্যে ইউএনও ওয়াসিউজ্জামান চৌধুরী বলেন, উপজেলা প্রশাসন সবসময় জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর।

তিনি থানার আইন-শৃঙ্খলা বাহিনী, জনপ্রতিনিধি ও সাংবাদিকদের সহযোগিতা কামনা করে বলেন, যে কোনো অপরাধ বা অনিয়মের তথ্য দ্রুত প্রশাসনকে জানালে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন>>নলডাঙ্গায় বিএনপির কার্যালয় ভাঙচুর করলেন আ’লীগ নেতাকর্মীরা

সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বী, উপজেলা বিএনপির আহ্বায়ক ডাঃ আব্দুল মজিদ, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আলতাফ হোসেন, চেয়ারম্যান রিপন কুমার মন্ডল, ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ খোরশেদুজ্জামান, আব্দুল্লাহ সরদারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

পড়ুন>>নলডাঙ্গায় বিএনপির কার্যালয় ভাঙচুর করলেন আ’লীগ নেতাকর্মীরা

বক্তারা তাদের বক্তব্যে মাদক কারবারি ও অপরাধীদের বিরুদ্ধে কঠোর নজরদারি, গ্রাম পর্যায়ে সচেতনতা বৃদ্ধি, বাজার মনিটরিং জোরদার, ট্রাফিক শৃঙ্খলা নিশ্চিতকরণ এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদার এবং সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব প্রতিরোধে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় যে, আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়মিত টহল জোরদার, মাদকবিরোধী বিশেষ অভিযান অব্যাহত রাখা এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হবে।

সভা শেষে উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক রাখতে সংশ্লিষ্ট সকলকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নিরপেক্ষ ও স্বচ্ছতার সাথে কাজ করতে হবে -মাওলানা আবুল কালাম আজাদ

আপডেট সময় : ১১:১৭:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬