ঢাকা ০৩:২৪ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্ত্রীসহ ফারইস্টের সাবেক চেয়ারম্যান নজরুলের সম্পদ ক্রোকের নির্দেশ ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসে ৮৬ পদে কর্মী নিয়োগ, আবেদনের শেষ ১৯ সেপ্টেম্বর সিলেটে ‘নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদের বর্ণাঢ্য অভিষেক অনুষ্ঠিত সিরীয় ভূখণ্ডে নেতানিয়াহুর প্রবেশ: তীব্র নিন্দা জানিয়ে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান কাতারের শিক্ষা ছুটির মেয়াদ শেষ: শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ৬ শিক্ষক স্থায়ীভাবে বহিষ্কৃত নাটোরে ২০০ শিক্ষার্থীর হাতে পরিবেশ রক্ষায় নিম গাছের চারা বিতরণ  ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহতের দাবি, বিজিবি নিশ্চিত করল একজনের মৃত্যু সবজির পর ডিমের বাজারে উত্তাপ: ডজনপ্রতি দাম পৌঁছাল ১৬৫ টাকায়, বিপাকে নিম্ন আয়ের মানুষ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক, সাইবার আইন ও বুলিং নিয়ে আলোচনা ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির সাংগঠনিক চ্যালেঞ্জ: প্রার্থী বাছাইয়ে হিমশিম নেতৃত্ব

ভাইরাল তাজু ভাই এবার টাইমস টুডের মফস্বল সাংবাদিক

কুড়িগ্রাম প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:২১:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ১ বার পড়া হয়েছে

তাজু ভাই

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভাইরাল তাজু ভাই এবার টাইমস টুডের মফস্বল সাংবাদিক

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার চরাঞ্চলের বাসিন্দা তাইজুল ইসলাম তাজু। পেশায় একজন রাজমিস্ত্রির সহকারী হলেও সামাজিক যোগাযোগমাধ্যমে সাধারণ মানুষের সমস্যা তুলে ধরে অল্প সময়েই পরিচিতি পান তিনি।

‘তাজু ভাই ২.০’ নামে পরিচিত এই কনটেন্ট ক্রিয়েটর এবার সংবাদমাধ্যম টাইমস টুডে-এর মফস্বল কনটেন্ট ক্রিয়েটর হিসেবে নিয়োগ পেয়েছেন।

সোমবার (২৭ জুলাই) টাইমস টুডের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তার হাতে নিয়োগপত্র তুলে দেন পত্রিকাটির সম্পাদক মাসুম খান।

‘আমি চাই না আপনারা আমাকে দেখেন, মানুষ খুশি থাকলে আমিও খুশি’— অত্যন্ত সাধারণ এই জীবনবোধ থেকেই তাজুর পথচলা। রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করার পাশাপাশি মোবাইল ফোনে ভিডিও ধারণ করে তিনি স্থানীয় মানুষের নানা সমস্যা, বাজার পরিস্থিতি ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় তুলে ধরতেন।

পড়ুন>> রাণীশংকৈলে ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক

গত ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর বাজারে জিলাপির দাম নিয়ে করা একটি ভিডিও তাকে রাতারাতি আলোচনায় নিয়ে আসে। ভিডিওটিতে তিনি এক বিক্রেতাকে প্রশ্ন করেন, “জিলাপি আজকে কত করে বেচতেছেন? সরকারি রেটে?”— এই সংলাপ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং দ্রুত ভাইরাল হয়।

এরপর দেশের বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা তার বাড়িতে গিয়ে সাক্ষাৎকার নেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তার কাজ নিয়ে প্রশংসার পাশাপাশি আলোচনা-সমালোচনাও শুরু হয়। তবে জনপ্রিয়তা পেলেও কোনো সংবাদমাধ্যমে কাজের সুযোগ পাননি তিনি।

পড়ুন>>কদমতলীতে জাল নোট তৈরির কারখানায় অভিযানে জাল নোটসহ গ্রেপ্তার ২

অবশেষে সেই সুযোগ করে দিল টাইমস টুডে। প্রতিষ্ঠানটি তাকে মফস্বল কনটেন্ট ক্রিয়েটর হিসেবে নিয়োগ দিয়েছে।

এ বিষয়ে টাইমস টুডের সম্পাদক মাসুম খান বলেন, “কনটেন্ট ক্রিয়েটর তাজুর নাগরিক সাংবাদিকতার ধারণা অনেক ভালো। তার ভিডিওগুলোতে আমরা সমাজের বাস্তবতা ও নানা সমস্যার চিত্র দেখতে পেয়েছি।

ভাইরাল হলেও কেউ তাকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি বা কাজের সুযোগ করে দেয়নি। সেই জায়গা থেকে আমরা তাকে মফস্বল কনটেন্ট ক্রিয়েটর হিসেবে নিয়োগ দিয়েছি। প্রশিক্ষণের মাধ্যমে তাকে একজন দক্ষ সাংবাদিক হিসেবে গড়ে তোলা হবে।”

তৃণমূলের বাস্তবতা ও সাধারণ মানুষের কথা সহজ-সরল ভাষায় তুলে ধরার মাধ্যমে তাজুর এই যাত্রা এখন নতুন এক অধ্যায়ে প্রবেশ করল বলে মনে করছেন স্থানীয়রা। তার এই নিয়োগকে নাগরিক সাংবাদিকতার জন্য ইতিবাচক স্বীকৃতি হিসেবেও দেখছেন অনেকেই।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ভাইরাল তাজু ভাই এবার টাইমস টুডের মফস্বল সাংবাদিক

আপডেট সময় : ১২:২১:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬