ঢাকা ০৭:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৬ নভেম্বর: আজ টিভিতে যা দেখবেন বিস্তারিত রাঙ্গুনিয়ায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে তিনটি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়েছে সোনাহাট স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত ব্র্যাক ইউনিভার্সিটিতে সিলভার জুবিলি গবেষণা সম্মেলন অনুষ্ঠিত কাউনিয়ায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত ডোমারে ইজিবাইকের ধাক্কায় মাইলস্টোন কিন্ডারগার্টেন স্কুলের ৮ বছরের শিশু ওমর ফারুকের মৃত্যু তানজিদ ও তাওহিদের রেকর্ড জুটিতে দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের লড়াই বিটিআরসির চেয়ারম্যান পদে ওয়াহিদ-উজ-জামানকে নিয়োগ সরকারি সফরে কাতারের রাজধানী দোহায় পৌঁছেছেন ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মিয়ামি বিমানবন্দরে দুই বিমানের সংঘর্ষ, অডিওতে যা বললেন পাইলটরা

মায়ের দায়ের কোপে মাদকাসক্ত ছেলের মৃত‍্যু

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৬:৩৬:০৩ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬ ৩৭ বার পড়া হয়েছে

প্রতিকী ছবি

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মায়ের দায়ের কোপে মাদকাসক্ত ছেলের মৃত‍্যু

রাঙ্গামাটি শহরের তবলছড়ি এলাকার মির্জার টিলায় পারিবারিক কলহের জেরে মায়ের দায়ের কোপে সাকিবুল ইসলাম (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের মা ও বাবাকে আটক করেছে পুলিশ।

শনিবার (২৫ জুলাই) দুপুরে রাঙ্গামাটি পৌরসভার তবলছড়ি এলাকার আসামবস্তি মির্জার টিলায় এ ঘটনা ঘটে।

রাঙ্গামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পর নিহতের মা রেখা বেগম ও বাবা রফিকুল ইসলামকে আটক করা হয়েছে।

পড়ুন>>তাড়াশে বহুল আলোচিত মারুফ হাসানের হত্যাকারীর মৃত্যু

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাকিবুল ইসলাম নেশাগ্রস্ত অবস্থায় বাড়িতে এসে পরিবারের সদস্যদের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তার মা রেখা বেগম দা দিয়ে তাকে আঘাত করেন।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা সাকিবুলকে উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফুহাদ হাসান খান জানান, হাসপাতালে আনার আগেই অতিরিক্ত রক্তক্ষরণে ওই যুবকের মৃত্যু হয়েছে। মরদেহের ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে।

পড়ুন>>বিশ্বাসযোগ্য সাংবাদিক হতে হবে: ফারুক ওয়াসিফ

পুলিশ জানায়, নিহত সাকিবুল ইসলামের বাবা রফিকুল ইসলাম পেশায় একজন সিএনজিচালিত অটোরিকশাচালক। সাকিবুল নিয়মিত নেশা করতেন এবং বাবার ওপরও শারীরিক নির্যাতন চালাতেন বলে অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় একটি মারামারির মামলা এবং দুটি মাদক মামলা রয়েছে।

ওসি মো. জসীম উদ্দিন বলেন, পারিবারিক কলহের জেরেই এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মায়ের দায়ের কোপে মাদকাসক্ত ছেলের মৃত‍্যু

আপডেট সময় : ০৬:৩৬:০৩ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬