ঢাকা ১১:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নতুন তথ্য: সাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু গুলশানের মিছিল নিয়ে গোয়েন্দা তথ্য ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী ডাকযোগে ভোটে ট্রাম্পের বিধিনিষেধ আটকে দিল মার্কিন সুপ্রিম কোর্ট যুক্তরাজ্যে কাতারি আমিরের নামে ইনোভেশন সেন্টারের যাত্রা শুরু কলকাতার রেস্তোরাঁ ও বাজার থেকে উধাও গরুর মাংস দৌলতপুরে বানভাসী মানুষের মাঝে ত্রাণ বিতরণ পাবনায় অটোভ্যান চালক নিখোঁজ ও উদ্ধারকাণ্ডের রহস্য উদ্ঘাটন কাউনিয়ায় মাদক সেবন করে মাতলামী: দুই যুবকের কারাদণ্ড  বেক্সিমকো ফার্মার পর্ষদ থেকে পদত্যাগ করছেন সালমান এফ রহমান সম্পর্ক উন্নয়নে শেখ হাসিনাসহ অভিযুক্তদের ফেরত চায় সরকার

টিসিবির জন্য রাইস ব্র্যান তেল কেনার প্রস্তাব প্রত্যাহার

সৃষ্টি নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ১১:৪০:৪০ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬ ৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

টিসিবির জন্য রাইস ব্র্যান তেল কেনার প্রস্তাব প্রত্যাহার

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য ১ কোটি লিটার রাইস ব্র্যান তেল কেনার প্রস্তাবটি সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক থেকে প্রত্যাহার করা হয়েছে।

বুধবার সচিবালয়ে অর্থমন্ত্রী ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে ২৬১ কোটি ৬৭ লাখ টাকা ব্যয়ে এই তেল কেনার পরিকল্পনা ছিল।

প্রস্তাব অনুযায়ী, চারটি প্রতিষ্ঠানের কাছ থেকে প্রতি লিটার ১৮১ টাকা ৫০ পয়সা দরে এই তেল সংগ্রহের কথা ছিল। এর মধ্যে গ্রিন অয়েল অ্যান্ড পোলট্রি ফিড ইন্ডাস্ট্রিজ (ঢাকা) ও প্রধান অয়েল মিলস লিমিটেড (গাইবান্ধা) থেকে ২০ লাখ লিটার করে এবং মজুমদার ব্র্যান অয়েল মিলস লিমিটেড (যশোর) ও মজুমদার প্রোডাক্টস লিমিটেড (ঢাকা) থেকে ৩০ লাখ লিটার করে তেল কেনার কথা ছিল।

পড়ুন>> রান্নার সময় সবুজ হয়ে যাওয়া গরুর মাংস নিয়ে থানায় অভিযোগ

একই বৈঠকে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) প্রশাসনিক ভবন নির্মাণে অতিরিক্ত ব্যয়ের প্রস্তাব তোলা হয়। মূল চুক্তিমূল্য ৩৭ কোটি ৭৭ লাখ টাকা থাকলেও নকশা পরিবর্তন ও প্রাক্কলনে ত্রুটির কারণে আরও ৭ কোটি ৩৩ লাখ টাকা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। এতে প্রকল্পের চুক্তিমূল্য মূল চুক্তির তুলনায় ১৯ দশমিক ৪২ শতাংশ বেড়ে ৪৫ কোটি ১০ লাখ ৯৯ হাজার টাকায় দাঁড়াবে।

এছাড়া সভায় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর দক্ষতা উন্নয়ন প্রকল্পে ৪৫ কোটি ৬৮ লাখ টাকার পরামর্শক নিয়োগ এবং খাদ্য অধিদপ্তরের জন্য ১ কোটি ৬০ লাখ পাটের বস্তা কিনতে ১১১ কোটি টাকার প্রস্তাব অনুমোদিত হয়েছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

টিসিবির জন্য রাইস ব্র্যান তেল কেনার প্রস্তাব প্রত্যাহার

আপডেট সময় : ১১:৪০:৪০ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬