জাতীয় থ্রোবল চ্যাম্পিয়নশিপে পুরুষ বিভাগে জেল ও নারী বিভাগে আনসার চ্যাম্পিয়ন
  1. admin@sristy.net : admin :
জাতীয় থ্রোবল চ্যাম্পিয়নশিপে পুরুষ বিভাগে জেল ও নারী বিভাগে আনসার চ্যাম্পিয়ন
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে গণশুনানিতে জনতার কথা শুনছে প্রশাসন: সেবার দুয়ারে নতুন আস্থার বার্তা তিন শহরে নারীদের জন্য বাস সার্ভিসে ই-টিকিটিং সেবা দেবে সহজ ব্র্যাক ইউনিভার্সিটিতে ফার্মেসি ও লাইফ সায়েন্সেস ক্যারিয়ার ফেয়ার অনুষ্ঠিত কাতারে গৃহহীন বিড়াল সংকট: কেনাকাটা নয়, দত্তক ও বন্ধ্যাকরণই সমাধান ইউরোপীয় জাহাজ জব্দের পরিকল্পনা বাস্তবায়িত হলে পাল্টা ব্যবস্থা নেবে রাশিয়া: পুতিন আখেরি চাহার সোম্বা: পালন ও তাৎপর্য নিয়ে আলেমদের মধ্যে মতভেদ আজ সন্ধ্যা থেকেই বিদ্যুৎ পরিস্থিতির উন্নতির আশা: জ্বালানি প্রতিমন্ত্রী প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে জামায়াত-আওয়ামী লীগের অবস্থান: সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া ভারতে আত্মগোপনে জাহাঙ্গীর কবির নানক: আনন্দবাজারকে দিলেন বিশেষ সাক্ষাৎকার হালাল অর্থনীতিতে নতুন সম্ভাবনা দেখছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

জাতীয় থ্রোবল চ্যাম্পিয়নশিপে পুরুষ বিভাগে জেল ও নারী বিভাগে আনসার চ্যাম্পিয়ন

সৃষ্টি ক্রীড়া ডেস্ক
  • প্রকাশিত : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
থ্রোবল
জাতীয় থ্রোবল চ্যাম্পিয়নশিপে পুরুষ বিভাগে জেল ও নারী বিভাগে আনসার চ্যাম্পিয়ন

 

জাতীয় থ্রোবল চ্যাম্পিয়নশিপে পুরুষ বিভাগে জেল ও নারী বিভাগে আনসার চ্যাম্পিয়ন

 

জাতীয় রোলার স্কেটিং কমপ্লেক্সে অনুষ্ঠিত জাতীয় থ্রোবল চ্যাম্পিয়নশিপে পুরুষ ও নারী উভয় বিভাগেই চ্যাম্পিয়ন নির্ধারিত হয়েছে। টুর্নামেন্টের পুরুষ বিভাগে শিরোপা জয় করেছে বাংলাদেশ জেল এবং নারী বিভাগে সেরা হয়েছে আনসার।

বৃহস্পতিবার অনুষ্ঠিত পুরুষ বিভাগের ফাইনালে বাংলাদেশ জেল ২-০ সেটে পুলিশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। এই ইভেন্টে তৃতীয় স্থান অধিকার করেছে সাউথ পয়েন্ট। অন্যদিকে, নারী বিভাগের ফাইনালে আনসার ২-০ সেটে পুলিশকে হারিয়ে শিরোপা নিজেদের করে নেয়। এই বিভাগে তৃতীয় হয়েছে ফিরোজ স্মৃতি।

খেলা শেষে বিজয়ী দলগুলোর হাতে পুরস্কার তুলে দেন জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান নির্বাহী (ইডি) দৌলতুজ্জামান খাঁন। সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (ক্রীড়া) আমিনুল এহসান, আনসারের পরিচালক (ক্রীড়া ও সংস্কৃতি) মির্জা সিফাত ই খুদা, রোলার স্কেটিং ফেডারেশনের সাধারণ সম্পাদক লুৎফর রহমান, থ্রোবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডা. শরীফ আশরাফউজ্জামান এবং সহসভাপতি দীন ইসলাম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!