ঢাকা ০৮:২২ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা: সৌদি ও কাতারে যুক্তরাষ্ট্রের নতুন ক্ষেপণাস্ত্র লালমনিরহাটে জমির বিরোধ মিমাংসার নামে  নারীকে শারীরিক নির্যাতনের অভিযোগ কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্তের জেরে যুবককে নিরাপত্তা ঘটনায়, হাসপাতালে আবার বাড়ল এলপিজির দাম, আজ থেকেই কার্যকর পূজায় গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা: চট্টগ্রাম পুলিশ সুপার রাণীশংকৈলে বিষাক্ত ট্যাবলেট খেয়ে পল্লী বিদ্যুতের কর্মচারীর মৃত্যু বাংলাদেশ শুটিং ফেডারেশনের অ্যাডহক কমিটির কার্যক্রমে আইনি বাধা কাটল নিরাপদ রাখতে ব্যর্থ সরকারের প্রয়োজন নেই: শফিকুর রহমান শুটিংয়ের অভিজ্ঞতা: ইয়াশের কোল থেকে দুইবার পড়লেন নীহা ভারত-বাংলাদেশ দীর্ঘস্থায়ী বন্ধন মুছে যাবে না: এম জে আকবর

ফেসবুকে ৩০ জুলাই এসএসসি ফল প্রকাশের গুঞ্জনে বিভ্রান্ত না হওয়ার আহ্বান শিক্ষা বোর্ডের

সৃষ্টি শিক্ষা ডেস্ক
  • আপডেট সময় : ১১:৪৩:০১ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬ ১১ বার পড়া হয়েছে

ভালো ফলাফলে আত্মহারা পরীক্ষার্থীরা। ফাইল ফটো

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফেসবুকে ৩০ জুলাই এসএসসি ফল প্রকাশের গুঞ্জনে বিভ্রান্ত না হওয়ার আহ্বান শিক্ষা বোর্ডের

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আগামী ৩০ জুলাই এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে—এমন তথ্য ছড়িয়ে পড়লেও এ বিষয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। শিক্ষা বোর্ডের কর্মকর্তারা বলছেন, ফল প্রকাশের নির্দিষ্ট তারিখ এখনো চূড়ান্ত হয়নি এবং ফেসবুকে প্রচারিত তথ্যের কোনো ভিত্তি নেই।

সম্প্রতি বিভিন্ন ফেসবুক পেজ ও গ্রুপে দাবি করা হচ্ছে, আগামী ৩০ জুলাই এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে। তবে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানিয়েছেন, এ ধরনের তথ্য সম্পূর্ণ অসত্য।

পড়ুন>>দেশের ৯ ব্র্যান্ডের টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

তিনি বলেন, “আমরা ২০ জুলাইয়ের মধ্যে ফল প্রকাশের চেষ্টা করেছিলাম। কিন্তু সেটা সম্ভব হয়নি। বর্তমানে ফলাফল প্রস্তুতের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। ফল প্রকাশের তারিখ এখনো নির্ধারণ হয়নি।”
চলতি বছরের এসএসসি ও সমমানের লিখিত পরীক্ষা শেষ হয় ২০ মে। প্রচলিত নিয়ম অনুযায়ী, পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ করা হয়। সে হিসেবে ২০ জুলাইয়ের মধ্যে ফল প্রকাশের কথা থাকলেও এবার নির্ধারিত সময়ের মধ্যে তা সম্ভব হয়নি।

এর আগে, ২১ এপ্রিল শুরু হওয়া এ বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিতে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ শিক্ষার্থী ফরম পূরণ করেন। এর মধ্যে সাধারণ ৯টি শিক্ষা বোর্ডে এসএসসিতে ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন, মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিলে ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন পরীক্ষায় অংশ নেন। গত কয়েক বছরের তুলনায় এবার বহিষ্কারের ঘটনাও ছিল উল্লেখযোগ্যভাবে কম।

পড়ুন>>নাগেশ্বরীতে প্রান্তিক কৃষকের মাঝে ভ্রাম্যমান সৌরসেচ ব্যবস্থা বিতরণ

শিক্ষা বোর্ড জানিয়েছে, ফল প্রকাশের তারিখ চূড়ান্ত হলে তা আনুষ্ঠানিকভাবে শিক্ষা মন্ত্রণালয় ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তাই ফেসবুক বা অনির্ভরযোগ্য সূত্রে প্রচারিত তথ্যের ওপর বিশ্বাস না করে শিক্ষার্থীদের সরকারি ঘোষণার অপেক্ষা করার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ফেসবুকে ৩০ জুলাই এসএসসি ফল প্রকাশের গুঞ্জনে বিভ্রান্ত না হওয়ার আহ্বান শিক্ষা বোর্ডের

আপডেট সময় : ১১:৪৩:০১ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬