বরগুনায় নির্বাচনীয় সমর্থকদের মারামারিতে দু'পক্ষে আহত-১২ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
বরগুনায় নির্বাচনীয় সমর্থকদের মারামারিতে দু'পক্ষে আহত-১২ : দৈনিক সৃষ্টি নিউজ
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
৩১ জুলাই ২০২৬; আজকের রাশিফল:কেমন কাটবে আপনার আজকের দিনটি সক্রিয় মৌসুমি বায়ু, আজও দেশজুড়ে বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা আজ শুক্রবার ৩১ জুলাই ২০২৬: আজকের নামাজের সময়সুচী শুভ সকাল; আজ শুক্রবার ৩১ জুলাই ২০২৬: আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা ভূরুঙ্গামারীতে ভ্রাম‍্যমান আদালতে মাদকসেবী যুবককে ১মাসের কারাদন্ড দৌলতপুরে ভিক্ষুকদের কর্মসংস্থানের লক্ষ্যে ছাগল বিতরণ সুন্দরগঞ্জে এসকেএস ফাউন্ডেশনের উদ্যোগে ডিআরআর চ্যাম্পিয়নদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ  তাড়াশে দুঃস্থ ও অতিদরিদ্র ১০০ পরিবারের মাঝে চাল বিতরণ ভূরুঙ্গামারীতে আলিম পরীক্ষায় দায়িত্বে অবহেলায় কেন্দ্র সচিব ও ট্যাগ অফিসার সাময়িক বরখাস্ত জাল নোট প্রতিরোধে ভূরুঙ্গামারীতে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

বরগুনায় নির্বাচনীয় সমর্থকদের মারামারিতে দু’পক্ষে আহত-১২

তালতলী(বরগুনা) থেকে হায়দার আলী
  • প্রকাশিত : শুক্রবার, ১৪ জুন, ২০২৪
বরগুনায় নির্বাচনীয় সমর্থকদের মারামারিতে দু'পক্ষে আহত-১২

বরগুনায় নির্বাচনীয় সমর্থকদের মারামারিতে দু’পক্ষে আহত-১২

বরগুনার তালতলীতে নির্বাচনীয় প্রতিহিংসার জেরধরে মারামারির ঘটনায় দু’পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছে। এরমধ্যে গুরুতর আহত ৪ জনকে বরিশাল শেরই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সরেজমিন গিয়ে জানা গেছে, উপজেলার পঁচাকোড়ালিয়া ইউনিয়নের বড় পাড়া এলাকায় গত ৫ জুন নির্বাচন চলাকালে ঘোড়া এবং আনারস সমর্থন করাকে কেন্দ্র করে আরিফের সাথে তর্কে জড়ায় হিরোন গং।

এ ঘটনাকে কেন্দ্র করে দফায় দফায় ৩ বার মারামারি হয়। বৃহস্পতিবার (১৩ জুন ২৪) বিকেল ৫ টার দিকে আরিফ (১৯) দোকানে ঔষধ কিনতে গেলে সেখানে আটক করে সাগর ও নাইম সহ বেশ কয়েকজন। এদিকে আরিফ আটকের সংবাদ পেয়ে তার বাড়ীর লোকেরা ছুটে গেলে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়।

এতে আরিফ (১৯) সহ ৯ জন আহত হয়ে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ৪ জনের অবস্থা আশংকাজনক দেখে বরিশাল শেরই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন এবং অন্যদিকে হিরোন (৩৫) সহ ৩ জন আহত হয়। এরমধ্যে একজনকে বরগুনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এবিষয়ে হিরোন গং মারধরের কথা অস্বীকার করে বলেন, আমি তাদের বিরুদ্ধে একটি মামলার স্বাক্ষী হয়েছি তাই আমার উওর ক্ষিপ্ত হয়ে মারধর করে। আমরা তাদেরকে মারধর করিনি।

অন্যদিকে একিন হাং বলেন, আমার ছেলে আরিফের সাথে নির্বাচনীয় বিষয় কথা কাটাকাটি হয়। পরে বিভিন্ন স্থানে তাকে আটক করে এবং গতকাল আমার ছেলেকে মারধরের সংবাদ পেয়ে সেখানে গেলে তারা পূর্বপরিকল্পিত ভাবে আমাদেরকেও মারধর করে।

তালতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম খান বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক মোবাইল টিম পাঠাই এবং অভিযোগ সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!