ঢাকা ১০:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসরাইলে শুরু হয়েছে ‘ডাবল খাম’ বা অবর্তমান ভোটের গণনা আরআরএফ-এ ৪৪০ পদে কর্মী নিয়োগ: ৬ নভেম্বর সিলেটে বাছাই পরীক্ষা লস অ্যাঞ্জেলেস ফ্যাশন উইকে নজর কাড়লেন বাংলাদেশি মডেল রাকিব হাসান টোকিওর আদলে ঢাকাকে পরিচ্ছন্ন করার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর সালাহউদ্দিন |: তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতেই হবে, বিকল্প নেই ভূরুঙ্গামারীতে ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ ​নাগেশ্বরীতে ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত নাগেশ্বরীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব হাত ধোঁয়া দিবস ডোমারে উদযাপন কাউনিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালন  

বাগেরহাটে সাংবাদিককে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:৪৮:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫ ৪৯২৮ বার পড়া হয়েছে

নিহত সাংবাদিক হায়াত উদ্দিন।

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগেরহাটে সাংবাদিককে কুপিয়ে হত্যা

বাগেরহাটে হায়াত উদ্দিন নামের এক সাংবাদিককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (০৩ অক্টোবর) সন্ধ্যায় শহরের হাড়িখালি এলাকায় তার ওপর হামলা করা হয়। পরে গুরুতর আহত অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত হায়াত উদ্দিন শহরের হাড়িখালি এলাকার মৃত নিজাম উদ্দিনের ছেলে ও দৈনিক ভোরের চেতনা পত্রিকার বাগেরহাটের স্টাফ রিপোর্টার ছিলেন।

এ ছাড়া বাগেরহাট পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচন করেছিলেন। এর আগে পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন তিনি।

পড়ুন>>রাণীশংকৈল কাতিহার হাটে জাল টাকাসহ জয়পুরহাটের সোহেল আটক

জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় হাড়িখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন মোড়ে একটি চায়ের দোকানে বসে ছিলেন হায়াত উদ্দিন। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দুটি মোটরসাইকেলে করে এসে ৪/৫ জন যুবক তার ওপর হামলা চালায়।

এ সময় তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয়। পরে হামলাকারী ব্যক্তিরা ঘটনাস্থল ছেড়ে চলে গেলে স্থানীয় লোকজন হায়াত উদ্দিনকে উদ্ধার করে বাগেরহাট জেলা হাসপাতালে নিয়ে যান। অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসকরা দ্রুত তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলেন। সেখানে নেওয়ার পর হায়াত উদ্দিনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

বাগেরহাট সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শামীম হাসান বলেন, প্রাথমিকভাবে ধারণা করছি, তাকে কুপিয়ে এবং হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করেছে। আমরা আসামিদের গ্রেপ্তারের চেষ্টা করছি। নিহতের ময়নাতদন্ত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে সম্পন্ন হয়েছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাগেরহাটে সাংবাদিককে কুপিয়ে হত্যা

আপডেট সময় : ০৬:৪৮:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫