admin
৬ এপ্রিল ২০২৬, ২:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নবীনগরে বেসরকারি হাসপাতালে প্রসূতির মৃত্যু: চিকিৎসক ও কর্মচারীরা পলাতক

আহমদ হাসপাতাল।

 

 

 

নবীনগরে বেসরকারি হাসপাতালে প্রসূতির মৃত্যু: চিকিৎসক ও কর্মচারীরা পলাতক

 

 

 

নবীনগরে বেসরকারি হাসপাতালে প্রসূতির
রহস্যজনক মৃত্যু, চিকিৎসকসহ কর্মচারীরা পলাতক।
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় একটি বেসরকারি হাসপাতালে সিজারিয়ান অপারেশনের পর এক প্রসূতির রহস্যজনক মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার পর হাসপাতালের চিকিৎসক ও কর্মচারীরা পলাতক রয়েছেন।

 

 

 

 

রবিবার (৪ এপ্রিল) রাত ২টা ৩০ মিনিটে দিকে উপজেলা সদরের আহমেদ প্রাইভেট হাসপাতালে এ ঘটনা ঘটে। নিহত প্রসূতির নাম রাকিবা আক্তার (১৮)। তিনি উপজেলার লাউর ফতেহপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তার স্বামী শফিকুল ইসলাম। পিতা মিজান মিয়া ও মাতা রেহেনা আক্তার।

পড়ুন>> দাগনভূঞায় উদ্বোধন হলো ‘মিন্ট লিফ রেস্টুরেন্ট অ্যান্ড কনভেনশন হল’

 

 

 

 

স্থানীয় ও স্বজনদের সূত্রে জানা যায়, প্রসব ব্যথা শুরু হলে রাকিবা আক্তারকে নবীনগর সদরের আহমেদ প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক ডা. সৈয়দ কামরুজ্জামানের তত্ত্বাবধানে তার সিজারিয়ান অপারেশন সম্পন্ন হয়। অপারেশনে অ্যানেস্থেশিয়ার দায়িত্বে ছিলেন ডা. নাসিম।

 

 

 

অভিযোগ রয়েছে,অপরেশনে নিহত রাকিবা ছেলে সন্তান প্রসব করে।এর কিছুক্ষণ পরই রোগীর শারীরিক অবস্থার অবনতি ঘটে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি স্বজনদের স্পষ্টভাবে না জানিয়ে দ্রুত একটি অ্যাম্বুলেন্স ডেকে অন্যত্র নেওয়ার চেষ্টা করে।

 

 

এ সময় রোগীর মা রেহেনা আক্তার অভিযোগ করে বলেন, আমার মেয়েকে গাড়িতে তোলার সময়ই সন্দেহ হয়। কাছে গিয়ে দেখি তার কোনো শ্বাস-প্রশ্বাস নেই। তখনই বুঝতে পারি, অপারেশনের পরই আমার মেয়ের মৃত্যু হয়েছে।

 

পড়ুন>>চরাঞ্চলের কনটেন্ট ক্রিয়েটর তাজু ভাইয়ের ফেসবুক পেজ উধাও

 

 

 

স্বজনদের আরও দাবি, রোগীকে অ্যাম্বুলেন্সে তোলার পর হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ও কর্মচারীরা দ্রুত স্থান ত্যাগ করেন। ফলে কাউকে খুঁজে পাওয়া যায়নি।

 

 

 

এ ঘটনায় ক্ষুব্ধ স্বজনরা হাসপাতালে ভাঙচুর চালান। পরে খবর পেয়ে নবীনগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

 

 

আহমেদ হাসপাতালের স্বত্বাধিকারী ফরিদ উদ্দিন আহমেদের মুঠো ফোনে অসংখ্যবার কল করেও তাকে পাওয়া যায়নি

আরও পড়ুন>> অনেকেই রক্ত দেখলেই মাথা ঘোরে কিংবা মুর্ছা যায় কিন্তু কেন?

 

নবীনগর থানার তদন্ত কর্মকর্তা রাজিব কান্তি নাথ কালবেলাকে জানান, ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষের কাউকে পাওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদরে পাঠানো হয়েছে। চিকিৎসক ও কর্মচারীরা পলাতক রয়েছেন।

 

 

আহমেদ হাসপাতালের স্বত্বাধিকারী ফরিদ উদ্দিন আহমেদের মুঠো ফোনে অসংখ্যবার কল দিয়ে তাকে পাওয়া যায়নি।

 

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামপালে ডেঙ্গুর চাপ বাড়ছে জনবল সংকটে চিকিৎসাসেবা ব্যিহত

বিরলের আবু বক্কর সিদ্দিক বিকেএসপিতে প্রশিক্ষণের জন্য উত্তীর্ণ

ময়মনসিংহে ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে দুই যাত্রী নিহত

সরাইলে মাছ শিকার প্রতিযোগিতায় দুই কাতলা ধরে ২ লাখ ৩০ হাজার টাকা জিতলেন হান্নান

বরিশালে সমকাল অফিসের ভেতরে সাবেক ব্যুরো প্রধানের রহস্যজনক মৃত্যু

সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া

নতুন মিউজিক ভিডিওতে নতুন রূপে হাজির মডেল দেবজ্যোতি

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা-মহানন্দার পানি বৃদ্ধি: পানিবন্দী আড়াই হাজার পরিবার

ভারতের সঙ্গে করা ১০১টি চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

নওগাঁয় সংবাদ সম্মেলন: প্রতিপক্ষের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন এক পরিবার

১০

জুলাই সনদের সব প্রতিশ্রুতি বাস্তবায়নে সংবিধান সংশোধনের পথে সরকার: চিফ হুইপ

১১

শুধুমাত্র রাষ্ট্রীয় ক্ষমতা অর্জনই লক্ষ্য নয়, আখিরাতের সফলতার জন্যও কাজ করতে হবে: এটিএম আজহার

১২

গুলশানে নিষিদ্ধ সংগঠনের মিছিল ও ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ২

১৩

জাপানের কাছে বড় হারে হকি জুনিয়র বিশ্বকাপের স্বপ্নভঙ্গ বাংলাদেশের

১৪

যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের দামে রেকর্ড, পাম্পের ডিসপ্লেতে জায়গা হচ্ছে না নতুন দামের

১৫

চাঁপাইনবাবগঞ্জে পদ্মার পানি বৃদ্ধি: আড়াই হাজার পরিবার পানিবন্দী, তলিয়েছে ৩৬২ হেক্টর ফসলি জমি

১৬

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ৩৫ পদে নিয়োগ: প্রভাষক ও সহকারী অধ্যাপকসহ আবেদনের সুযোগ

১৭

প্রবাসীদের পাসপোর্ট ও এনআইডি সেবা সহজ করতে ৪১ দেশে কার্যক্রম সম্প্রসারণ

১৮

ভারতের কাছে হেরে এশিয়া কাপ থেকে বিদায় বাংলাদেশের, ব্যাটিং ব্যর্থতায় আক্ষেপ

১৯

ব্যয় সংকোচনের চাপে নিম্নআয়ের মানুষ, আইএমএফের নীতি নিয়ে অক্সফামের উদ্বেগ

২০
error: Content is protected !!