তাহিরপুরে বালু ধসে স্কুলছাত্র নিহতের ঘটনায় ৬ জনকে আসামি করে মামলা দায়ের : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
তাহিরপুরে বালু ধসে স্কুলছাত্র নিহতের ঘটনায় ৬ জনকে আসামি করে মামলা দায়ের : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
দোহা মেট্রোর আল সাদ্দ স্টেশনে নতুন রূপ: শিল্পের ছোঁয়ায় সেজেছে উন্মুক্ত গ্যালারি খুলনায় তেহারী বিতরণ করে গ্রেপ্তার ২ যুবলীগ কর্মী ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৫ জনের মৃত্যু, সুনামির সতর্কতা প্রত্যাহার নতুন নয়, বিদ্যমান ক্রীড়া স্থাপনা স্বয়ংসম্পূর্ণ করার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রয়াত নেত্রী খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ: স্মরণ ও প্রার্থনায় বিএনপি জুলাই বিপ্লবের দুই বছর পরেও বিচারের অপেক্ষায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থি শিক্ষকরা ভূরুঙ্গামারীতে ইয়াবা ও হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকটে স্থবির দেশের শিল্প খাত, উৎপাদন নেমেছে তলানিতে মিরাজের ফিফটি ও তাসকিনের দৃঢ়তায় দুইশ ছাড়াল বাংলাদেশের লিড ১৫ আগস্ট ঘিরে দেশজুড়ে কঠোর নিরাপত্তা, রাজধানীতে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মী আটক

তাহিরপুরে বালু ধসে স্কুলছাত্র নিহতের ঘটনায় ৬ জনকে আসামি করে মামলা দায়ের

সুনামগঞ্জ থেকে আমির হোসেন
  • প্রকাশিত : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
প্রতিকী ছবি

 

 

 

তাহিরপুরে বালু ধসে স্কুলছাত্র নিহতের ঘটনায় ৬ জনকে আসামি করে মামলা দায়ের

 

সুনামগঞ্জের তাহিরপুরে জাদুকাটা নদীতে অবৈধভাবে পাহাড়ের পাড় কেটে খনিজ বালু উত্তোলন করতে গিয়ে বালু ধসে স্কুলছাত্র শাহ আলম নিহতের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনায় ৬ জনকে আসামি করে তাহিরপুর থানায় একটি মামলা করা হয়েছে।

 

 

 

গত ​মঙ্গলবার রাতে নিহতের বাবা, বিশ্বম্ভরপুর উপজেলার মিয়ারচর গ্রামের বাসিন্দা সিরাজ আলী বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন। মামলায় তাহিরপুরের জাদুকাটা নদীর তীরবর্তী লাউড়েরগড় ঢালার পাড় এলাকার বিল্লাল হোসেনকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়া একই মামলায় অজ্ঞাতনামা আরও ৫ জনকে আসামি করা হয়েছে।

পড়ুন>> কুড়িগ্রাম সদর হাসপাতালে অনৈতিক সম্পর্কের অভিযোগে চাঞ্চল্য

 

 

বৃহস্পতিবার মামলার তদন্তকারী কর্মকর্তা তাহিরপুর থানার এসআই নাজমুল ইসলাম জানান, মামলার প্রধান আসামিসহ অভিযুক্তদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশ তৎপর রয়েছে।

 

 

 

উল্লেখ্য যে, গত মঙ্গলবার বিশ্বম্ভরপুরের মিয়ার চর গ্রামের সিরাজ আলীর ছেলে ও স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র শাহ আলম স্কুল বন্ধ থাকায় অন্যদের সাথে জাদুকাটা নদীর পূর্ব তীরে বালু উত্তোলনের কাজে যায়। নদীর আলীনুরের ঢালার উৎসমুখে ইজারাবহির্ভূত স্থানে অবৈধভাবে পাড় কেটে খনিজ বালু উত্তোলনের সময় হঠাৎ বালুর স্তূপ ধসে পড়লে সে চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

 

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!