লক্ষ্মীপুর বারে ভোটযুদ্ধ: আ.লীগ ৮, বিএনপি ৬, জামায়াত শূন্য! : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
লক্ষ্মীপুর বারে ভোটযুদ্ধ: আ.লীগ ৮, বিএনপি ৬, জামায়াত শূন্য! : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের ৯ ব্র্যান্ডের টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক নাগেশ্বরীতে প্রান্তিক কৃষকের মাঝে ভ্রাম্যমান সৌরসেচ ব্যবস্থা বিতরণ কাউনিয়ায় মসজিদ থেকে একের পর এক মোটরসাইকেল ও বাইসাইকেল চুরি দেশের বাজারে বিক্রি হওয়া টুথপেস্টের ৮টি ছাড়া সবগুলোতেই মাইক্রোপ্লাস্টিক ভাইরাল রিল ভিডিও: প্রধান শিক্ষিকা বিউটি পালের পাশে সহকর্মীরা, ‘শিক্ষকরাও মানুষ’ যাদুকাটায় প্রশাসনের অভিযানে বালু খেকোদের হামলা শুভ সকাল; আজ রবিবার ২৬ জুলাই ২০২৬: আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা ভূরুঙ্গামারীতে নসিমনের চাপায় চালক নিহত ভারতের ছাত্র আন্দোলন প্রত্যাহার: ক্ষতিপূরণসহ দাবি মেনে নিল সরকার তাড়াশে বহুল আলোচিত মারুফ হাসানের হত্যাকারীর মৃত্যু

লক্ষ্মীপুর বারে ভোটযুদ্ধ: আ.লীগ ৮, বিএনপি ৬, জামায়াত শূন্য!

সৃষ্টি নির্বাচন ডেস্ক
  • প্রকাশিত : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
বিজয়ীরা

 

 

লক্ষ্মীপুর বারে ভোটযুদ্ধ: আ.লীগ ৮, বিএনপি ৬, জামায়াত শূন্য!

 

লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন ঘিরে সৃষ্টি হয়েছে রাজনৈতিক নাটকীয়তা ও চমক। নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ছয়টি পদে জয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। অন্যদিকে, নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের ব্যানারে অংশ নেওয়া প্রার্থীরা আটটি পদে বিজয়ী হয়েছেন। জামায়াত সমর্থিত কোনো প্রার্থীই জয়ী হতে পারেননি।

 

 

 

গতকাল মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত প্রায় ৩টার দিকে প্রধান নির্বাচন কমিশনার সিনিয়র আইনজীবী এ কে এম হুমায়ুন কবির আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। নির্বাচনের মোট ১৫টি পদের মধ্যে—বিএনপি প্রার্থী ৬টি, আওয়ামী লীগ প্রার্থী ৮টি, স্বতন্ত্র প্রার্থী ১টি। পদে নির্বাচিত হয়েছে।

পড়ুন>>আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে কঠোর অবস্থান নিয়ে মাঠে নামছে সরকার

 

 

নির্বাচিতরা হলেন, সভাপতি মনিরুল ইসলাম হাওলাদার (বিএনপি), সহ-সভাপতি আবদুল মজিদ চৌধুরী (বিএনপি), আবুল খায়ের (আ.লীগ), মো. রফিক উল্যা (বিএনপি), সহসম্পাদক ফখরুল ইসলাম জুয়েল (বিএনপি), চাঁদমনি মোহন (আ.লীগ), পাঠাগার সম্পাদক মোশারফ হোসাইন (বিএনপি), সাংস্কৃতিক সম্পাদক, জামাল উদ্দিন (আ.লীগ), অডিট সম্পাদক রাকিবুল হাসান অপু (আ.লীগ), সদস্য আজহার উদ্দিন রকি (আ.লীগ), নুরুল হুদা মুরাদ (স্বতন্ত্র), ইউসুফ (আ.লীগ), মো. ইউসুফ মানিক (আ.লীগ), আবদুল্লাহ আল নোমান (আ.লীগ), জাফর আহমেদ (বিএনপি) নির্বাচিত হয়েছেন।

 

 

উল্লেখ্য, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের লক্ষ্মীপুর জেলা কমিটির সদস্য সচিব নুরুল হুদা পাটওয়ারী গত ২৬ জানুয়ারি এক নোটিশে জানান, তাদের আহ্বায়ক কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ২০২৬–২৭ মেয়াদের নির্বাচনে কোনো পদে অংশ না নেওয়ার সিদ্ধান্ত হয়েছিল।
তবে বাস্তবতায় দেখা যায়- সভাপতি ও সাধারণ সম্পাদক বাদে অন্যান্য পদে আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীরা নির্বাচনে অংশ নেন এবং ৮টি পদে জয়লাভ করেন, যা পুরো নির্বাচনী প্রক্রিয়ায় বড় চমক হিসেবে বিবেচিত হচ্ছে।

পড়ুন>>নিরপেক্ষ ও স্বচ্ছতার সাথে কাজ করতে হবে -মাওলানা আবুল কালাম আজাদ

 

নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগ সমর্থিত সাবেক এক সভাপতি বলেন, “রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় মূলত সভাপতি ও সাধারণ সম্পাদক পদে আমরা প্রতিদ্বন্দ্বিতা করিনি। দলীয় সিদ্ধান্ত ছিল নির্বাচন না করার। কিন্তু অন্য পদগুলোতে অংশ নিয়ে আমরা আটটি পদে জয় পেয়েছি।”

প্রধান নির্বাচন কমিশনার এ কে এম হুমায়ুন কবির জানান, “ভোট গণনা শেষে ফলাফল প্রস্তুত ছিল। তবে তারাবির নামাজের বিরতির কারণে ফল ঘোষণা কিছুটা বিলম্বিত হয়।”

এই নির্বাচন প্রমাণ করল—ঘোষণা আর বাস্তবতার মধ্যে রাজনীতিতে ফারাক থাকতেই পারে। বর্জনের ঘোষণার পরও আওয়ামী লীগের বিজয় এবং বিএনপির গুরুত্বপূর্ণ পদ দখল—লক্ষ্মীপুর আইনজীবী সমিতির নির্বাচনকে দিয়েছে রাজনৈতিক নাটকীয়তা, কৌশল আর চমকের অনন্য রূপ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!