পুতুলের বিয়ে -রাকিবুল ইসলাম রাহান ছোট্ট হাঁড়ি ছোট্ট কুঁড়ি রঙিন নতুন শাড়ি, বর-কনে আজ পিঁড়িতে বসা জমবে খেলার বাড়ি। মাটির ছোট উনুন গড়ে রাঁধছি কাদা মাটি, পুতুল-খুকির বিয়ে হবে বিছিয়ে শীতল পাটি। সাথীরা সব আসবে ছুটে জুড়বে খুশির মেলা, সারা বেলা মোদের ঘরে পুতুল পুতুল খেলা। এই লেখকের আরও কবিতা নারী এক মহাশক্তি পুতুলের বিয়ে দুষ্টু মেয়ে আমার মনের অজান্তে রাখাল নিশীথ
Leave a Reply