ভূরুঙ্গামারীতে ভূমি কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ-অনিয়মের অভিযোগ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ভূরুঙ্গামারীতে ভূমি কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ-অনিয়মের অভিযোগ : দৈনিক সৃষ্টি নিউজ
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ব্র্যাক ইউনিভার্সিটিতে বাজেট পরবর্তী অর্থনৈতিক চ্যালেঞ্জ ও করণীয় নিয়ে আলোচনা নওগাঁয় শিক্ষার্থীদের চারা গাছ, স্কুলে বেঞ্চ ও একইসাথে হতদরিদ্রের মাঝে চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন মিষ্টি বিতরণ ও শুভেচ্ছা বিনিময়—‘ঠাকুরগাঁওয়ের সন্তান এবার রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে’ লোডশেডিংয়ে কারখানাগুলোতে কমছে উৎপাদন, ব্যাহত হচ্ছে সেচ। নাগেশ্বরীতে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ টাইগারদের বোলিং তাণ্ডবে বিপর্যস্ত অস্ট্রেলিয়া, হারিয়েছে ৮ উইকেট মালয়েশিয়ার বিমানবন্দরে ভুয়া ভিসায় আটকের তালিকায় শীর্ষে বাংলাদেশিরা কাতারে সুলতান হাইথাম বিন তারিক: আমির শেখ তামিমের সাথে দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন দিগন্ত প্রেক্ষাপট: এনজিও কর্মীদের প্রগতি পেনশন স্কিমে যুক্ত হওয়ার আহ্বান অর্থ উপদেষ্টার প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিল-স্বাক্ষর জালিয়াতি: ছয়জনের সাত দিনের রিমান্ড মঞ্জুর

ভূরুঙ্গামারীতে ভূমি কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ-অনিয়মের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
ভূমি কর্মকর্তা রোকনুজ্জামান তালুকদার

 

ভূরুঙ্গামারীতে ভূমি কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ-অনিয়মের অভিযোগ

 

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়নের এক ভূমি উপ-সহকারী কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ গ্রহণ, অনিয়ম ও হয়রানির গুরুতর অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী আমিনুল ইসলাম।

 

গত ৫ এপ্রিল দায়ের করা ওই অভিযোগে বলা হয়, সংশ্লিষ্ট ভূমি কর্মকর্তা রোকনুজ্জামান তালুকদার নামজারি (খারিজ) সংক্রান্ত কাজে নিয়মিত অনিয়ম ও দুর্নীতির আশ্রয় নিচ্ছেন। অভিযোগকারীর দাবি, ঘুষ না দেওয়ায় তার নামজারির আবেদন প্রথমে নামঞ্জুর করা হয়। পরে যোগাযোগ করলে ২০ হাজার টাকা দাবি করেন ওই কর্মকর্তা।

পড়ুন>> চসিক মেয়র এবং এমএসএফ এর সমঝোতা স্মারক স্বাক্ষর

 

ভুক্তভোগী জানান, পরে প্রয়োজনীয় কাগজপত্রসহ ৫ হাজার টাকা প্রদান করে বাকি টাকা পরিশোধের আশ্বাস দিলে কর্মকর্তা নিজেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন করে নামজারি মঞ্জুর করেন। তবে একটি মূল দলিল নিজের কাছে রেখে দেন বলেও অভিযোগ করা হয়েছে।

 

এছাড়া অভিযোগে আরও উল্লেখ করা হয়, এর আগে অভিযোগকারীর মায়ের একটি জমির নামজারির জন্য ৬ হাজার টাকা নেওয়া হয় এবং দীর্ঘদিন ঘোরানোর পর কাজটি সম্পন্ন করা হয়। এমনকি ২০২১ সাল পর্যন্ত জমির খাজনা পরিশোধিত থাকা সত্ত্বেও ৩৫ বছরের বকেয়া দেখিয়ে দাখিলা দেওয়ার অভিযোগও উঠেছে।

 

আরও পড়ুন>>হারাগাছে অবৈধ বালু পরিবহনে ব‍্যবহৃত ট্রাক্টর জব্দ 

 

 

অভিযোগের বিষয়ে অভিযুক্ত ভূমি উপ-সহকারী কর্মকর্তা রোকনুজ্জামান তালুকদার বলেন, “অভিযোগকারী আমার জামাই, আমি তার কাছে টাকা চাইতেই পারি।” তবে খাজনার বকেয়া সংক্রান্ত প্রশ্নের সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি তিনি।

 

 

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহাদাৎ হোসেন বলেন, “অভিযোগটি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

অভিযোগে আরও বলা হয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তার সঙ্গে কথোপকথনের কলরেকর্ডসহ বিভিন্ন প্রমাণাদি অভিযোগকারীর কাছে সংরক্ষিত রয়েছে।

পড়ুন>> চর কড়াই বরিশাল এলাকার জনদূর্ভোগের সংবাদ প্রকাশের পর প্রশাসনে তৎপরতা বৃদ্ধি ‎

সরেজমিনে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, একাধিক ব্যক্তি ওই কর্মকর্তার বিরুদ্ধে হয়রানি ও অসদাচরণের অভিযোগ তুলেছেন।

 

ভুক্তভোগীদের দাবি, দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে ভূমি সেবায় চলমান অনিয়ম বন্ধ করা হোক।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!