নাগেশ্বরীতে উত্তরা ফিলিং ষ্টেশনের মালিক আওয়ামীলীগ নেতার  জালিয়াতি ও দূর্নীতি : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
নাগেশ্বরীতে উত্তরা ফিলিং ষ্টেশনের মালিক আওয়ামীলীগ নেতার  জালিয়াতি ও দূর্নীতি : দৈনিক সৃষ্টি নিউজ
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
কাতারে গৃহহীন বিড়াল সংকট: কেনাকাটা নয়, দত্তক ও বন্ধ্যাকরণই সমাধান ইউরোপীয় জাহাজ জব্দের পরিকল্পনা বাস্তবায়িত হলে পাল্টা ব্যবস্থা নেবে রাশিয়া: পুতিন আখেরি চাহার সোম্বা: পালন ও তাৎপর্য নিয়ে আলেমদের মধ্যে মতভেদ আজ সন্ধ্যা থেকেই বিদ্যুৎ পরিস্থিতির উন্নতির আশা: জ্বালানি প্রতিমন্ত্রী প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে জামায়াত-আওয়ামী লীগের অবস্থান: সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া ভারতে আত্মগোপনে জাহাঙ্গীর কবির নানক: আনন্দবাজারকে দিলেন বিশেষ সাক্ষাৎকার হালাল অর্থনীতিতে নতুন সম্ভাবনা দেখছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির ভূরুঙ্গামারীতে করতোয়া পত্রিকার ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ সাত নেতার সর্বোচ্চ শাস্তির দাবি রাষ্ট্রপক্ষের নাগেশ্বরীতে দৈনিক করতোয়ার সুবর্ণজয়ন্তী পালিত

নাগেশ্বরীতে উত্তরা ফিলিং ষ্টেশনের মালিক আওয়ামীলীগ নেতার  জালিয়াতি ও দূর্নীতি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬

 

 

 

নাগেশ্বরীতে উত্তরা ফিলিং ষ্টেশনের মালিক আওয়ামীলীগ নেতার  জালিয়াতি ও দূর্নীতি

 

 

 

নাগেশ্বরীতে উত্তরা ফিলিং ষ্টেশনের মালিক আওয়ামীলীগ নেতা জাহাঙ্গীর আলম জালিয়াতি ও দূর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকার মালিক।
কুড়িগ্রামের নাগেশ্বরী মেসার্স উত্তরা ফিলিং স্টেশনে পেট্টোল বিক্রিতে ব্যাপক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে। উপজেলা প্রশাসনের নির্দেশে গতকাল শুক্রবার আশার মোড় উত্তরা ফিলিং স্টেশনে পেট্টোল বিতরণ করা হয়েছে। কিন্ত গাড়ীর তেল বিতরণ শেষ হওয়ার আগেই পাম্প বন্ধ করে দেয় মালিক পক্ষ ।

 

 

 

এ খবর পেয়ে সাংবাদিকরা সরেজমিনে গিয়ে দেখতে পায়, আগে থেকে নির্ধারণ করা কিছু লোককে জেরিকেন ও মটর বাইকারকে গাড়ি লোড দিয়ে তেল দিচ্ছে আর এই সমস্ত তেল কালোবাজারে বিক্রি হচ্ছে। জানা গেছে কালোবাজারীদের সাথে পাম্পের ম্যানেজারের সঙ্গে সর্খতা রয়েছে। ফলে এই তেল তারা বাজারে বিক্রি করে ম্যানেজার সহ সংশ্লিষ্টরা টাকা ভাগ বাটোয়ারা করে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে।

 

 

নাগেশ্বরীতে বিধবা নারীর লাশ উদ্ধার

 

 

উপস্থিত তেল নিতে গিয়ে হয়রানির স্বীকার আব্দুস ছালাম জানায়,দীর্ঘ লাইন অতিক্রম করে তিন শত টাকার তেল নিয়ে মিটারে মাপ দিয়ে দেখা যায় ৫০টাকার তেল কম রয়েছে। মিটারের কারচুপির মাধ্যমে এভাবে ঠকানো হচ্ছে ক্রেতাদেরকে।

 

 

কচাকাটার আব্দুর রশিদ, নেওয়াশী বাজারের মতিয়ার রহমান, খাপখাওয়ার আব্দুল জলিল জানায়, পাম্পে তেল থাকা সত্বেও ক্রেতাদেরকে তেল না দিয়ে পাম্প বন্ধ করে পরবর্তীতে বেশি দামে কালো বাজারে বিক্রি করছে।

 

পড়ুন>> দাগনভূঞার দক্ষিণ করিম পুরে সন্ত্রাসী হামলা আহত ২

এছাড়াও অভিযোগ সুত্রে জানাগেছে, পাম্প মালিক ততকালীন মুজিব নগরের কর্মচারী না হয়েও ভুয়া সার্টিফিকেট সংগ্রহ করে তদবীরের মাধ্যমে সাবরেজিষ্টার হিসাবে চাকুরি নিয়ে,রাতারাতি ঘুষ ও দূর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকার পাহাড় গড়েছে। তার দূর্নীতির কারনে দুদকে মামলাও হয়েছে কিন্ত তিনি আওয়ামীলীগ নেতা হওয়ার সুবাদে মোটা অংকের কালো টাকা বিনিময়ে সকল দূর্নীতি ধামাচাপা দিয়েছে বলে সুত্রে জানা গেছে।

 

 

জানাগেছে আওয়ামীলীগ সরকারের প্রভাবশালী নেতা হওয়ায় বর্তমান সরকারের ভাবমূর্তি নষ্ট করতে সে কৃত্রিম সংকট তৈরি করে সাধারণ জনগণকে সরকারের বিরুদ্ধে ক্ষেপিয়ে তুলছে। এ ব্যাপারে পাম্পের ম্যানেজার সাংবাদিকদের সঠিক তথ্য দিতে পারেনি। আওয়ামীলীগ নেতা জাহাঙ্গীর আলমের সাথে কথা বলার জন্য যোগাযোগ করে তাকে খুজে পাওয়া যায়নি।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!