চসিক মেয়র এবং এমএসএফ এর সমঝোতা স্মারক স্বাক্ষর
- আপডেট সময় : ০৪:০৪:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬ ২৫০৮২ বার পড়া হয়েছে
চসিক মেয়র এবং এমএসএফ এর সমঝোতা স্মারক স্বাক্ষর
চট্টগ্রামে ডেঙ্গু এখন একটি ক্রমবর্ধমান উদ্বেগের নাম, বিশেষ করে জলবায়ু পরিবর্তনের ফলে এই রোগের প্রাদুর্ভাব আরও ঘনঘন দেখা দিচ্ছে। এই পরিস্থিতি মোকাবিলায় আজ চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) এবং মেডিসিন্স স্যান্স ফ্রন্টিয়ার্স (এমএসএফ) আনুষ্ঠানিকভাবে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে।
পড়ুন>> হারাগাছে অবৈধ বালু পরিবহনে ব্যবহৃত ট্রাক্টর জব্দ
এমএসএফ ইউকে-এর ম্যানসন ইউনিটের পরিচালক এবং এমএসএফ আমস্টারডাম-এর ডেপুটি মেডিক্যাল ডিরেক্টর ডা. ম্যাথিউ কোল্ডিরন বলেন, “মশা নিয়ন্ত্রণ এবং জনসচেতনতা থেকে শুরু করে চিকিৎসা ব্যবস্থাপনা— সবক্ষেত্রে একটি সুশৃঙ্খল পদ্ধতি গ্রহণ করে আমরা ডেঙ্গুর প্রভাব কমাতে এবং সামগ্রিক প্রতিরোধ ব্যবস্থাকে শক্তিশালী করতে চাই,”
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডা. শাহাদাত হোসেন, এমএসএফ বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর জেসন মিলস এবং এমএসএফ বাংলাদেশের কান্ট্রি চিফ ফর হেলথ ডা. কারমেঞ্জা গালভেজ আজ এই চুক্তিতে স্বাক্ষর করেন এই অংশীদারিত্ব কেবল চিকিৎসার মধ্যে সীমাবদ্ধ নয়। এটি মূলত নগর জনস্বাস্থ্য রক্ষায় একটি সমন্বিত কর্মপরিকল্পনা।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























