ভূরুঙ্গামারীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা: চোরাচালান ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ভূরুঙ্গামারীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা: চোরাচালান ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স : দৈনিক সৃষ্টি নিউজ
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১১:০০ অপরাহ্ন
শিরোনাম :
প্রেক্ষাপট: টাইগারদের বোলিং তাণ্ডবে বিপর্যস্ত অস্ট্রেলিয়া, হারিয়েছে ৮ উইকেট প্রেক্ষাপট: মালয়েশিয়ার বিমানবন্দরে ভুয়া ভিসায় আটকের তালিকায় শীর্ষে বাংলাদেশিরা কাতারে সুলতান হাইথাম বিন তারিক: আমির শেখ তামিমের সাথে দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন দিগন্ত প্রেক্ষাপট: এনজিও কর্মীদের প্রগতি পেনশন স্কিমে যুক্ত হওয়ার আহ্বান অর্থ উপদেষ্টার প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিল-স্বাক্ষর জালিয়াতি: ছয়জনের সাত দিনের রিমান্ড মঞ্জুর বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর ভূরুঙ্গামারীতে শিক্ষার্থী ঝরে পড়া রোধে অভিভাবক সমাবেশ নারায়ণগঞ্জে কোচিং ফি বকেয়া থাকায় ২১ শিক্ষার্থীকে এক ঘণ্টা দাঁড় করিয়ে রাখার অভিযোগ আমদানি বাণিজ্যে গতি আনতে বাংলাদেশ ব্যাংকের নতুন সমন্বিত সার্কুলার জারি শাকিবের নতুন সিনেমা ‘নিঃস্ব’: নায়িকা হিসেবে চূড়ান্ত ইধিকা পাল

ভূরুঙ্গামারীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা: চোরাচালান ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
ভূরুঙ্গামারীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা।

 

 

ভূরুঙ্গামারীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা: চোরাচালান ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স

 

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

 

 

উপজেলা নির্বাহী অফিসার শাহাদাৎ হোসেনের সভাপতিত্বে সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় বক্তারা চোরাচালান, মাদক, নারী ও শিশু নির্যাতন, যৌতুক ও বাল্যবিবাহ, সন্ত্রাস ও নাশকতাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মতামত তুলে ধরেন।

পড়ুন>> রাতের আঁধারে ধোপাজান নদীতে বালু লুটপাটের অভিযোগ

 

 

সভায় বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম, সাব-ইন্সপেক্টর আলী উল হোসেন চৌধুরী, ভূরুঙ্গামারী সরকারি ডিগ্রি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও জেলা জামায়াতের আমির আজিজুর রহমান স্বপন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জয়মনিরহাট ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক রুকনুজ্জামান এবং ছাত্র প্রতিনিধি নয়ন মিয়া নাহিদ।

 

 

সভাপতির বক্তব্যে ইউএনও শাহাদাৎ হোসেন বলেন, উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তিনি চোরাচালান ও মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের কথা পুনর্ব্যক্ত করেন। পাশাপাশি নারী ও শিশু নির্যাতন, বাল্যবিবাহসহ সামাজিক অপরাধ প্রতিরোধে সংশ্লিষ্টদের আরও সচেতন ও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

 

 

 

এছাড়াও আগামীকাল অনুষ্ঠিতব্য এসএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু, নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে আয়োজনের লক্ষ্যে কঠোর নির্দেশনা দেন তিনি।

 

 

সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল জব্বার, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আশিকুজ্জামান, ভূরুঙ্গামারী প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল হক, বীর মুক্তিযোদ্ধা, আনসার প্রতিনিধি, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, শিক্ষক প্রতিনিধি ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!