ফেনীতে হাম-রুবেলা ক্যাম্পেইন সফল করতে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন সিভিল সার্জন : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ফেনীতে হাম-রুবেলা ক্যাম্পেইন সফল করতে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন সিভিল সার্জন : দৈনিক সৃষ্টি নিউজ
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
প্রেক্ষাপট: টাইগারদের বোলিং তাণ্ডবে বিপর্যস্ত অস্ট্রেলিয়া, হারিয়েছে ৮ উইকেট প্রেক্ষাপট: মালয়েশিয়ার বিমানবন্দরে ভুয়া ভিসায় আটকের তালিকায় শীর্ষে বাংলাদেশিরা কাতারে সুলতান হাইথাম বিন তারিক: আমির শেখ তামিমের সাথে দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন দিগন্ত প্রেক্ষাপট: এনজিও কর্মীদের প্রগতি পেনশন স্কিমে যুক্ত হওয়ার আহ্বান অর্থ উপদেষ্টার প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিল-স্বাক্ষর জালিয়াতি: ছয়জনের সাত দিনের রিমান্ড মঞ্জুর বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর ভূরুঙ্গামারীতে শিক্ষার্থী ঝরে পড়া রোধে অভিভাবক সমাবেশ নারায়ণগঞ্জে কোচিং ফি বকেয়া থাকায় ২১ শিক্ষার্থীকে এক ঘণ্টা দাঁড় করিয়ে রাখার অভিযোগ আমদানি বাণিজ্যে গতি আনতে বাংলাদেশ ব্যাংকের নতুন সমন্বিত সার্কুলার জারি শাকিবের নতুন সিনেমা ‘নিঃস্ব’: নায়িকা হিসেবে চূড়ান্ত ইধিকা পাল

ফেনীতে হাম-রুবেলা ক্যাম্পেইন সফল করতে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন সিভিল সার্জন

ফেনী থেকে হাসনাত তুহিন
  • প্রকাশিত : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
ফেনীতে হাম-রুবেলা ক্যাম্পেইন সফল করতে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন সিভিল সার্জন

 

 

 

ফেনীতে হাম-রুবেলা ক্যাম্পেইন সফল করতে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন সিভিল সার্জন

 

 

আগামী ২০ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া দেশব্যাপী জাতীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ সফল করতে ফেনীতে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিম। রবিবার (১৯ এপ্রিল) ফেনী সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

 

 

সভায় সিভিল সার্জন জানান, হাম-রুবেলা নির্মূলে সরকারের নেওয়া বিশেষ এই ক্যাম্পেইনের আওতায় ফেনী জেলার ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের হাম-রুবেলা টিকা প্রদান করা হবে। ক্যাম্পেইনটি আগামী ২০ এপ্রিল থেকে শুরু হয়ে মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত চলবে।

পড়ুন>>রাতের আঁধারে ধোপাজান নদীতে বালু লুটপাটের অভিযোগ

 

সিভিল সার্জন ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিম বলেন, “টিকাদান কার্যক্রম চলাকালে যেকোনো ধরনের এএইএফআই (Adverse Events Following Immunization) বা পার্শ্বপ্রতিক্রিয়া সঠিকভাবে শনাক্ত, ব্যবস্থাপনা ও রিপোর্টিং নিশ্চিত করা অত্যন্ত জরুরি। হাম-রুবেলা নির্মূলে এই ক্যাম্পেইন একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ এবং এর সফল বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে”।

 

 

 

তিনি আরও উল্লেখ করেন, টিকা সম্পূর্ণ নিরাপদ। গুজব বা ভয়ভীতিতে কান না দিয়ে শিশুদের ভবিষ্যৎ সুরক্ষা নিশ্চিত করতে অভিভাবকদের নির্ধারিত কেন্দ্রে শিশুদের নিয়ে আসার আহ্বান জানান তিনি।

পড়ুন>>ভূরুঙ্গামারীতে দাখিল সার্টিফিকেট জটিলতায় অবরুদ্ধ হলেন বরখাস্তকৃত সুপার

 

মতবিনিময় সভায় স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। এছাড়া উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসার সাইফুল ইসলাম, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মো. ইমাম হোসেন এবং ডা. আমির খসরু তারেক সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

 

উল্লেখ্য, বাংলাদেশে হামের প্রাদুর্ভাব বৃদ্ধির পরিপ্রেক্ষিতে সরকার জরুরি ভিত্তিতে এই টিকাদান কর্মসূচি জোরদার করছে।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!