সুপারির বস্তায় গাঁজা! ভুরুঙ্গামারীতে নারী মাদক কারবারি আটক
- আপডেট সময় : ১০:৫৮:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬ ২৮০১৭ বার পড়া হয়েছে
সুপারির বস্তায় গাঁজা! ভুরুঙ্গামারীতে নারী মাদক কারবারি আটক
কুড়িগ্রামের ভুরুঙ্গামারী বাসটার্মিনাল এলাকায় সুপারি ভর্তি বস্তার আড়ালে গাঁজা পাচারের সময় এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে প্রায় ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
মঙ্গলবার (২১ এপ্রিল) রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ভুরুঙ্গামারী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মুন্তাসির মামুন মুনের নেতৃত্বে পুলিশের একটি টহল দল অভিযান চালায়। অভিযানে বাসটার্মিনাল এলাকায় অটোরিকশাযোগে গাঁজা পাচারের সময় ওই নারীকে হাতেনাতে আটক করা হয়।
পড়ুন>> কাউনিয়ায় এসএসসি ও সমমান পরীক্ষায় ৪১ পরীক্ষার্থী অনুপস্থ
আটককৃতরা হলেন— নওগাঁ জেলার বদলগাছী উপজেলার বেগুনতলা গ্রামের তাহের আলীর স্ত্রী মোছাঃ মাহমুদা বেগম (৫৫) এবং ভুরুঙ্গামারী উপজেলার পাথরডুবি গ্রামের নজরুলের ছেলে অটোরিকশা চালক আজিমউদ্দিন।
পুলিশ সূত্রে জানা গেছে, তারা পাথরডুবি সীমান্ত এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে সুপারি ভর্তি বস্তার মধ্যে কৌশলে লুকিয়ে অটোরিকশাযোগে ভুরুঙ্গামারী বাসটার্মিনালে নিয়ে আসছিলেন। এ সময় পুলিশ অটোরিকশাটি তল্লাশি চালিয়ে সুপারির বস্তার ভেতর বিশেষ কায়দায় পলিথিনে মোড়ানো অবস্থায় ৩ কেজি গাঁজা উদ্ধার করে।
আরও পড়ুন>>ভূরুঙ্গামারীতে পরীক্ষা কেন্দ্রে এনসিপির বিশুদ্ধ পানি ও চকলেট বিতরণ
এ বিষয়ে ভুরুঙ্গামারী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মোহাম্মদ মুনতাসির মামুন মুন জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি এ ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশের এ অভিযানে এলাকায় মাদকবিরোধী তৎপরতা আরও জোরদার হয়েছে বলে স্থানীয়রা মনে করছেন।























