কাউনিয়া জনতা ব্যাংকের ম্যানেজারের বিদায় ও বরণ সংবর্ধনা।
জনতা ব্যাংক কাউনিয়া শাখার ব্যবস্থাপক মোঃ রাজন মিয়া পিও এর বদলি ও মোঃ মনিরুজ্জামান পিও এর যোগদান উপলক্ষে বরণ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
গত বৃহস্পতিবার রাতে জনতা ব্যাংক কাউনিয়া শাখার আয়োজনে জনতা ব্যাংক পিএলসি এর সিনিয়র অফিসার মোঃ গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
বিদায়ী ব্যবস্থাপক মোঃ রাজন মিয়া ও নতুন যোগদান কৃত ম্যানেজার মোঃ মনিরুজ্জামান কে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৫নং কাউনিয়া বালাপাড়া বণিক সমবায় সমিতি লিঃ এর সম্পাদক ও সাপ্তাহিক প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল। উপস্থিত ছিলেন বিশিষ্ট্য ব্যবসায়ী রফিকুল ইসলাম বাগদাদ, জামিল ভুইয়া, মোঃ শফিকুল ইসলাম, রতন সরকারসহ স্থানীয় ব্যবসায়ী, শিক্ষক, সাংবাদিক ও সুধীজন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জুনিয়র অফিসার আবু সাঈদ। আলোচনা শেষে বদলি বা বিদায়ী কর্মকর্তাদের ক্রেস্ট ও বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়।
Leave a Reply