ঢাকা ০১:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফুলবাড়ীতে জেলা বিএনপির নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ নীলফামারীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ নওগাঁয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান দিলেন বিএনপি নেতা নূর ই আলম মিঠু শীতের আগাম আগমনী বার্তা, কার্তিকের শুরুতেই কুয়াশার চাদরে উত্তরাঞ্চল নাগেশ্বরী ও ভূরুঙ্গামারীতে ৬ শিক্ষা প্রতিষ্ঠানে ৯৩ লাখ টাকা বরাদ্দ দুর্গাপূজার প্রস্তুতি সভায় অনুপস্থিত ৩ কর্মকর্তা, শোকজের নির্দেশ এমপির নীলফামারীতে দুর্গাপূজায় নিরাপত্তা জোরদার করছে এসআরবি-১৩ বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণকেন্দ্রে ৩৯ জনের নিয়োগ, আবেদন শুরু সৌদিতে হুথি হামলার নিন্দা জানাল কাতার মন্ত্রিসভা স্বাস্থ্য খাতের ডিজিটাল রূপান্তরে প্রযুক্তিভিত্তিক উদ্ভাবনী প্রতিযোগিতার

ভূরুঙ্গামারীতে মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটির বর্ষপূর্তি উদযাপন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১১:৩১:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬ ১৯৭৯০ বার পড়া হয়েছে

ভূরুঙ্গামারীতে মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটির বর্ষপূর্তি উদযাপন উপলক্ষ্যে সাইকেল র‍্যালী।

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভূরুঙ্গামারীতে মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটির বর্ষপূর্তি উদযাপন

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটির বর্ষপূর্তি উপলক্ষে সাইকেল র‍্যালী ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ভূরুঙ্গামারী উন্নয়ন সোসাইটি ও মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটি যৌথ ভাবে এই কর্মসূচীর আয়োজন করে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিপুল সংখ্যক শিক্ষার্থী এতে অংশ গ্রহণ করে।

শুক্রবার সকালে উপজেলার মাকসুদা আজিজ লাইব্রেরী থেকে সাইকেল র‍্যালী শুরু হয়ে বিভিন্ন সড়ক ঘুরে পুনরায় মাকসুদা আজিজ লাইব্রেরীতে এসে শেষ হয়। পরে লাইব্রেরীর কনফারেন্স রুমে মুক্তিযুদ্ধ, বাংলাদেশ ও সমসাময়িক বিষয় নিয়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কুইজ প্রতিযোগিতার ক-গ্রুপে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থী এবং খ-গ্রুপে নবম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

পড়ুন>> সেতুর অভাবে ভোগান্তি শালজোড়ের কয়েক হাজার মানুষ

কুইজ প্রতিযোগিতার ক-গ্রুপে প্রথম স্থান অর্জন করে ভূরুঙ্গামারী মহিলা দাখিল মাদ্রাসার তাহসিন লুবাবা, দ্বিতীয় স্থান অর্জন করে ভূরুঙ্গামারী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের আব্দুল্লাহ শাহাদ মিনান এবং তৃতীয় স্থান অর্জন করে ভূরুঙ্গামারী মহিলা দাখিল মাদ্রাসার সুমাইয়া জান্নাত অনা।

অপরদিকে খ-গ্রুপে প্রথম স্থান অর্জন করে বলদিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের তানজিদ হাসান নিরব, দ্বিতীয় স্থান অর্জন করে পাটেশ্বরী বরকতিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের নাহিদ হাসান এবং তৃতীয় স্থান অর্জন করে ভূরুঙ্গামারী ফাজিল মাদ্রাসার সাব্বির আহমেদ ধ্রুব। বিজয়ীদের বই, ঘড়ি ও অর্থ পুরস্কার প্রদান করা হয়।

পড়ুন>>চসিক মেয়র এবং এমএসএফ এর সমঝোতা স্মারক স্বাক্ষর

মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটির স্বপ্নদ্রষ্টা রোটারিয়ান অধ্যাপক ডা. মেফতাউল ইসলাম মিলন, সম্মিলিত শিক্ষক পরিষদের সভাপতি অধ্যক্ষ বাবুল আখতার, কাডা সভাপতি লিয়াকত আলী, মুভমেন্ট ফর পাংকচুয়ালিটির এডিশনাল চিফ কো-অর্ডিনেটর মাহফুজুল ইসলাম কিরন ও কো-অর্ডিনেটর মুরাদ, প্রিন্স, লিমন, সাজ্জাদ, বেলাল ও মিন্টু সহ অন্যান্য ভলান্টিয়াররা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ভূরুঙ্গামারীতে মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটির বর্ষপূর্তি উদযাপন

আপডেট সময় : ১১:৩১:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬