ঢাকা ০৬:০২ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কর অঞ্চল-১৪ ঢাকায় ৪৯ পদে নিয়োগ, আবেদন শুরু ২২ নভেম্বর কাতারে বন্ধুসভার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও নিজস্ব ওয়েবসাইট উদ্বোধন গাজীপুরের শ্রীপুরে মরা গাছের ঝুঁকিতে হাজারো পথচারী নওগাঁয় কৃষি ঋণ মেলায় ৩ কোটি ৬৭ লাখ টাকার চেক বিতরণ গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী ২৭ মে’র মধ্যে শেষ হবে ইউপি নির্বাচন: ইসি সানাউল্লাহ এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে চট্টগ্রামে শ্রমিকদের বিক্ষোভ মিছিল গঙ্গা পানিবণ্টন চুক্তি নবায়নে আপাতত আগ্রহী নয় ভারত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হলো ১১ আসামিকে মেহেরিন-সীমানাদের চোখে এখন বিশ্বজয়ের স্বপ্ন: জোংড়া গ্রাম থেকে সংসদ ভবন

চাঁদা দাবী ও হামলার প্রতিবাদে ডোমারে মানববন্ধন  

ডোমার (নীলফামী) থেকে মোসাদ্দেকুর রহমান সাজু
  • আপডেট সময় : ১১:৩৪:৩১ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬ ২০৯১১ বার পড়া হয়েছে

চাঁদা দাবী ও হামলার প্রতিবাদে ডোমারে মানববন্ধন

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চাঁদা দাবী ও হামলার প্রতিবাদে ডোমারে মানববন্ধন কর্মসূচি পালিত

নীলফামারীর ডোমারে ইজারাদারের কাছে চাঁদা দাবী ও হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

রবিবার (১৯ এপ্রিল) দুপুরে ডোমার বাজারস্ত রেলগেট মোড়ে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। উক্ত মানববন্ধন কর্মসূচিতে স্থানীয় বিএনপি নেতা-কর্মী, ইজারাদার ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ গ্রহণ করেন।

মানববন্ধন কর্মসূচিতে বক্তারা অভিযোগ করে বলেন, একটি স্বার্থান্বেষী মহল শান্তিপূর্ণ ডোমারকে অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত হয়েছে। তারা পৌরসভার বৈধ টোল আদায়ে নিয়োজিত ইজারাদারদের ওপর হামলা ও মারধর করছে। একই সঙ্গে দীর্ঘ সময় সড়ক অবরোধ করে সাধারণ মানুষের দুর্ভোগ সৃষ্টি করেছে।

পড়ুন>> ভূরুঙ্গামারীতে দাখিল সার্টিফিকেট জটিলতায় অবরুদ্ধ হলেন বরখাস্তকৃত সুপার

বক্তারা আরও বলেন, অবৈধভাবে চাঁদা দাবি ও সহিংসতার মাধ্যমে এলাকায় অরাজক পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা চলছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা চাঁদাবাজির বিপক্ষে, তবে পৌরসভার উন্নয়নের স্বার্থে বৈধ টোল আদায়ে সমর্থন করি। কারণ ইজারাদার সরকারকে নির্ধারিত অর্থ প্রদান করে এক বছরের জন্য ইজারা গ্রহণ করেছেন। তারা আরও উল্লেখ করেন, পৌর কর আদায় বন্ধ হয়ে গেলে পৌরসভার কার্যক্রম ব্যাহত হবে এবং উন্নয়ন কর্মকাণ্ড থমকে যাবে।

উল্লেখ্য যে, গতকাল অটো ও ব্যাটারিচালিত রিকশা-ভ্যান থেকে টোল আদায়ের প্রতিবাদে চালকেরা আন্দোলনে নামেন।

এ সময় আন্দোলনে বাধা দিতে গেলে টোল আদায়কারীদের একজন গণধোলাইয়ের শিকার হন। পরে ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক শায়লা সাঈদ তন্বীর আশ্বাসে প্রায় ছয় ঘণ্টা পর সড়ক অবরোধ প্রত্যাহার করেন আন্দোলনকারীরা।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

চাঁদা দাবী ও হামলার প্রতিবাদে ডোমারে মানববন্ধন  

আপডেট সময় : ১১:৩৪:৩১ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬