বিজিবি’র বিশেষ অভিযানে বিরলের ভারতীয় মদ উদ্ধার
- আপডেট সময় : ১০:৫৫:০৪ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬ ২০৯৮৭ বার পড়া হয়েছে
বিজিবি’র বিশেষ অভিযানে বিরলের সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মদ উদ্ধার
দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর বিশেষ অভিযানের অংশ হিসেবে প্রাপ্ত সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১৭ এপ্রিল ২০২৬ রাত ০২.৩০ টায় দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্থ ভান্ডারা বিওপি’র একটি টহল দল চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে।
পড়ুন>> কাউনিয়া জনতা ব্যাংকের ম্যানেজারের বিদায় ও বরণ সংবর্ধনা
অভিযানে দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন সীমান্ত পিলার ৩২৬/৬-এস হতে আনুমানিক ১২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বান্দাইল গ্রাম নামক এলাকায় ভুট্টা ক্ষেতের মধ্যে তল্লাশী চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৫২ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। আটককৃত মাদকদ্রব্যের সিজার মূল্য আটাত্তর হাজার টাকা।
এই রিপোর্ট লিখা পর্যন্ত উদ্ধারকৃত মাদকের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে পালিয়ে যাওয়া সংশ্লিষ্ট মাদক ব্যবসায়ীদের শনাক্তকরণ এবং তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি ভবিষ্যতেও কঠোর ও নিয়মিত অভিযান অব্যাহত রাখবে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























