সিরাজগঞ্জের তাড়াশে ঔরশজাত দুই ছেলের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানি মুলক মামলা করেছে বাবা জবান আলী (৮৪)। এমন অভিযোগ করেন দুই ছেলে। ঘটনাটি ঘটেছে, উপজেলার বারুহাঁস ইউনিয়নের বিনোদপুর গ্রামে।
এদিকে মামলার আসামি দুই ছেলে গোলাম রব্বানী ও ইমন হোসেন বলেছেন, আপন ভাই আনোয়ার হোসেন আমার বাবা ও সৎ মায়ের সাথে জোকসাজস করে বাবাকে দিয়ে ওই মিথ্যে মামলা করেছেন।
তারা আরো বলেন, বাবার চারবিঘা জমি আনোয়ার হোসেন নিজ নামে লিখে নেওয়ার জন্য ষড়যন্ত্র করে আমাদের নামে বাবাকে দিয়ে হয়রানি মুলক মিথ্যা মামলা করেছেন। মামলায় যে বর্ণনা দিয়েছেন তা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন।
মামলার সাক্ষীদের সাথে কথা বলে জানা যায়, তারা এ ঘটনা সম্পর্কে কিছুই জানেন না। সরেজমিনে গিয়ে জানা যায়, পূর্ব থেকেই জমি জমা নিয়ে ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব চলে আসছিল। জবান আলী ও তার আরেক ছেলে আনোয়ার হোসেন গোলাম রাব্বানী ও ইমনকে ওই জমির অংশ না দেওয়ার পাঁয়তারা করলে গোলাম রাব্বানী ও ইমন গ্রাম্য সালীশ ডাকে। সেই সালিশে জবান আলী ও আনোয়ার হোসেন হাজির হয় না। সালিশে হাজির না হওয়ায় গ্রাম্য মাতব্বরগণ পুনরায় এই বৈঠকের জন্য তারিখ নির্ধারণ করেন।
এ দিকে সালিশি বৈঠকের আগেই ছেলে আনোয়ার হোসেন চিকিৎসার লোভ দেখিয়ে পিতা জবান আলীকে দিয়ে তার আপন দুই ভাই গোলাম রব্বানী ও ইমনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন।
বাবা জবান আলী বলেন, গোলাম রাব্বানী ও ইমন আমার ছেলে হলে কি হবে, তারা জমি না পেয়ে আমার ঘরে রাখা ৩ লাখ ১০ হাজার টাকা ও ৮ আনা সোনার কানের গহনা দিনে দুপুরে লুট করে নিয়ে গেছে।
Leave a Reply