কাউনিয়ায় কলেজছাত্রী ধর্ষণ মামলায় যুবক গ্রেফতার
- আপডেট সময় : ০৯:১০:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ০ বার পড়া হয়েছে
কাউনিয়ায় কলেজছাত্রী ধর্ষণ মামলায় যুবক গ্রেফতার
কাউনিয়ায় বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ মামলায় অভিযুক্ত পলাতক আসামী আজমাইন আব্দুল্লাহ উৎসকে (২৬) দুইমাস পর গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ জুলাই) তাকে ধর্ষন আইনে গ্রেফতার দেখিয়ে রংপুর আদালতে পাঠায় হারাগাছ মেট্রোথানা পুলিশ।
মামলার তদন্তকারী হারাগাছ থানার উপপরিদর্শক (এসআই) রুহুল আমীন বিষয়টি নিশ্চিত করে বলেন, ধর্ষণ মামলায় অভিয়ুক্ত আজমাইন আব্দুল্লাহ উৎস কাউনিয়া উপজেলার হারাগাছ পৌর শহরের সারাই জাগরন পাড়ার তারিকুল ই্সলামের ছেলে।
অভিযুক্ত আজমাইন আব্দুল্লাহ উৎস বিবাহিত। বিয়ের বিষয়টি গোপন করে ১৮ বছরের এক কিশোরী কলেজ ছাত্রীকে হারাগাছ থেকে রংপুরে কলেজে যাওয়া আসার পথে প্রেমের প্রস্তাব দেয় আজমাইন। মেয়েটি প্রথমে প্রস্তাব প্রত্যাখান করে। পরে আজমাইন ফেসবুকের ম্যাসেঞ্জার ও হোয়াটসআপে কথোকথোপনে মেয়েটির সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলে।
পড়ুন>> কাউনিয়ায় বিলের পদ্ম ফুলের সৌন্দর্যে চোখ আটকে যাচ্ছে দর্শণার্থীদের
পরে গত বছরের ২ ডিসেম্বর আজমাইন মেয়েটিকে বিয়ের করার কথা বলে রংপুরে আদালতের পাশে লেকের পাড়ে নিয়ে গিয়ে স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে তাকে জানায় তাদের দুইজনের বিয়ে হয়েছে।
পরে ওইদিন হারাগাছ ধুমগাড়া এলাকায় জনৈক এক ব্যক্তির বাড়ীতে মেয়েটিকে নিয়ে গিয়ে স্ত্রীর পরিচয়ে সারারাত ধর্ষণ করে আজমাইন। এরপর বিভিন্ন স্থানে মেয়েটিকে নিয়ে গিয়ে স্ত্রী পরিচয় দিয়ে একাধিকদিন ধর্ষণ করে সে। পরে মেয়েটির বিয়ের কাবিন নামার কাগজ দেখতে চাইলে বিভিন্ন তালবাহানা করে সে। প্রতারণার বিষয়টি বুঝতে পেরে ২৪ এপ্রিল মেয়েটি স্বাক্ষীদের নিয়ে আজমাইনের বাড়ীতে যায়।
সেখানে আজমাইন মেয়েটিকে জানায় সে বিবাহিত, তার স্ত্রী আছে, মেয়েটিকে বিয়ে করতে পারবেনা। সে প্রতারনা করে মিথ্যা বিয়ের নাটক সাজিয়ে যৌন মিলন করেছে বলে মেয়েটিকে জানায়।
মেয়েটি তার সাথে ঘটে যাওয়া ঘটনার প্রতিবাদ করে। এসময় আজমাইন মেয়েটিকে জানায় টাকা নিয়ে ঘটনা যেন আর কাউকে না বলে এবং এ বিষয়ে তাকে বিরক্ত করলে তাদের মেলামেশার গোপন ভিডিও ফাঁস করে দেয়ার হুমকী দেয়।
পড়ুন>>ব্রিটেনে বিশ্বনাথের ইছমাইল উদ্দিনের ব্যাচেলর ডিগ্রী অর্জন
হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অশোক চৌহান বলেন, এ ব্যাপারে ৬ মে মেয়েটি বাদী হয়ে রংপুর আদালতে মামলা দায়ের করেন। আদালতের নির্দেশে ১২ মে আজমাইন আব্দুল্লাহ উৎসের বিরুদ্ধে হারাগাছ থানায় ধর্ষণ মামলা রুজু করা হয়। মামলা দায়েরের পর গ্রেফতারে মাঠে নামে পুলিশ। কিন্তু আজমাইন গা ঢাকা দেয়। প্রায় দুইমাস চেষ্টা চালিয়ে অবশেষে সোমবার র্যাব-১ এর সহায়তায় ঢাকা বিমানবন্দর থানাধীন এলাকা থেকে আটক করা হয়।
পরে তাকে হারাগাছ থানায় নিয়ে আসা হয় এবং মঙ্গলবার দুপুরে তাকে মামলায় গ্রেফতার দেখিয়ে রংপুর আদালতে পাঠানো হয়েছে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ






















